২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২০ সদস্যের পাকিস্তানি বাণিজ্যিক প্রতিনিধি দলের বাংলাদেশ সফর।

পাকিস্তানের করাচি চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি (কেসিসিআই) এর ২০ সদস্যের এক বাণিজ্যিক প্রতিনিধি দল আগামী ২৯ মার্চ মঙ্গলবার সপ্তাহব্যাপী এক সফরে ঢাকা আসছেন। দ্বিপাক্ষিক বাণিজ্যিক সুযোগ-সুবিধা বৃদ্ধিই এই সফরের মূল উদ্দেশ্য।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2005, 02:00 PM

Updated : 26 Apr 2022, 05:29 PM

সংশ্লিষ্ট সূত্র জানায়, বাণিজ্যিক ক্ষেত্রে বিশেষ করে টেক্সটাইল ব্যাকওয়ার্ড লিংকেজ, খাদ্য ও শস্য, ফল ও সবজি, প্যাকেটজাত খাদ্য, প্রয়োজনীয় দ্রব্য, টেলিফোন ও নেটওয়ার্কিং, অবকাঠামো, প্রকৌশল দ্রব্যাদি, চিনি প্রকল্প, মৎস্য, রেলওয়ে, তেল, গ্যাস উত্তোলন এবং ভ্রমণ ইত্যাদি ক্ষেত্রে পাকিস্তানি প্রতিনিধি দল তাদের সহযোগিতা বৃদ্ধির ব্যাপারে আগ্রহ ব্যক্ত করেন।

কেসিসিআই প্রেসিডেন্ট খালিদ ফিরোজের নেতৃত্বে এই সফর মূলত বাংলাদেশের প্রধান বাণিজ্যিক এলাকা ঢাকা ও চট্টগ্রামে হতে পারে ।

প্রতিনিধি দলের সাথে ঔষধ, রাসায়নিক, টেলিযোগাযোগ, মার্বেল, টেক্সটাইল রাসায়নিক, সাধারণ পণ্য, লোহা ও স্টিল, প্রকৌশল দ্রব্যাদি, প্যাকেটজাত খাদ্য, ইত্যাদি ক্ষেত্রে বাণিজ্য সংক্রান্ত বিষয়ে আলোচনা হতে পারে। ২০০৩ থেকে ২০০৪ সাল পর্যন্ত  বাংলাদেশ ও পাকিস্তানের  সাথে বাণিজ্য বিনিময় ছিল ২৩ কোটি  ৫০ লাখ ডলারের।

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্যিক ক্ষেত্রে বাণিজ্যিক ভারসাম্য পাকিস্তানের অনুকূলে রয়েছে। ২০০৩-২০০৪ অর্থবছরে  পাকিস্তান ১৯ কোটি ৫০ লাখ ডলারের পণ্য রপ্তানি করে। যেখানে বাংলাদেশ থেকে তারা আমদানি করে মাত্র ৪ কোটি ৫০ লাখ ডলার মূল্যের পণ্য।