চট্টগ্রামে শুক্রবার শুরু হচ্ছে ‘থাই প্রদর্শণী’
সুযোগ থাকা সত্ত্বেও প্রচারের অভাবে বাংলাদেশের উদ্যোক্তারা থাইল্যান্ডে রপ্তানি বাড়াতে পারছে না। অথচ বাংলাদেশের সফটওয়ার, চামড়াজাত পণ্য ও ফার্মাসিউটিক্যালের ভালো বাজার হতে পারে থাইল্যান্ড।
চট্টগ্রামে শুক্রবার থেকে শুরু হতে যাওয়া ‘থাই প্রদর্শনী’ উপলক্ষ্যে বৃহষ্পতিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে থাই বিজনেস ফোরাম ইন বাংলাদেশ এই মন্তব্য করেন।
বাংলাদেশের থাই দূতাবাস চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউশনে তিনদিন ব্যাপী এ প্রদর্শনী আয়োজন করেছে ।
গত অর্থ বছরে বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে প্রায় ৪শ’ মিলিয়ন মার্কিন ডলারের বাণিজ্য হয় বলে সংবাদ সম্মেলনে অবহিত করা হয়। এর মধ্যে বাংলাদেশ থেকে রপ্তানি হয় ৩০ মিলিয়ন ডলার আর থাইল্যান্ড থেকে রপ্তানি হয় ৩৭০ মিলিয়ন ডলার।
