তৈরি পোশাক আমদানীতে মার্কিন মনিটরিং বাংলাদেশের জন্য লাভজনক হবে
তৈরী পোশাক ও বস্ত্র আমদানি বাড়ানোর লক্ষ্যে বিশেষ করে চিনের ওপর মনিটরিং প্রক্রিয়া জোরদার করার মার্কিন সরকারের সিদ্ধান্ত বাংলাদেশের জন্য লাভজনক হবে।
এ বছরের ১ জানুয়ারি থেকে কোটা পদ্ধতি উঠে যাবার পর চীন থেকে আমদানির হার বিপুল পরিমান বৃদ্ধি পাওয়ায় দেশকে মারাত্মক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে মার্কিন শিল্পোৎপাদক ও শ্রমিক নেতাদের দাবির মুখে মার্কিন কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়।
মার্কিন বাণিজ্য বিভাগ সোমবার এই সিদ্ধান্ত নেয়ার পর ঘোষণার পর বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফেকচারারস অ্যান্ড এক্সপোর্টারস অ্যসোসিয়েশন (বিজিএমইএ) এর সভাপতি আনিসুল হক বলেন, ‘চীনা তৈরি পোশাক আমদানিতে এই প্রক্রিয়া আরোপ করায় বাংলাদেশ লাভবান হবে।’
মার্কিন বাণিজ্য বিভাগের নতুন এ সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আনিসুল হক বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের পুনরায় নির্ধারিত কোটাব্যবস্থা নির্দিষ্ট কিছু পণ্যের ক্ষেত্রে নির্দিষ্ট সময়ের জন্য কার্যকর হতে পারে।’
তিনি বলেন, ‘নিজেদের অভ্যন্তরীণ টেক্সটাইল ও অ্যাপারেল উৎপাদকদের নিরাপদ করতে এমনকি ভারতের তৈরী পোশাক রফতানিও মার্কিন সরকারের নতুন পদক্ষেপের কারণে ক্ষতিগ্রস্ত হবে না।’ তিনি আরও বলেন, বাংলাদেশ লাভবান না হলেও ক্ষতিগ্রস্ত হবে না এটা ঠিক।’
বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারারস অ্যান্ড এক্সপোর্টারস অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) সাধারণ সম্পাদক তোবারক হোসেন জানান, মার্কিন সরকারের এই নতুন পদক্ষেপ বাংলাদেশের জন্য লাভজনক হবে।
মার্কিন বাণিজ্য বিভাগের ইস্যুকৃত ২১ মার্চ এর সংবাদে বলা হয়েছে, আগামী এপ্রিল থেকে কার্যকর নতুন নীতিমালা মার্কিন বাজারে আমদানির পরিণাম বিশ্লেষণে সাহায্য করবে। বাণিজ্য বিভাগের সূত্রে জানা যায়, চীন থেকে তৈরী পোশাক ও বস্ত্র আমদানি ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে ৩৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী কার্লোস গুটাইরেজ বিবৃতিতে বলেন, আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য মার্কিন টেক্সটাইল ও অ্যাপারেল ম্যানুফ্যাকচারারদের যাবতীয় সহযোগিতা প্রদানের ব্যাপারে বুশ প্রশাসন প্রতিশ্র“তিবদ্ধ।
