২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের সমষ্টিক অর্থনীতি স্থিতিশীল থাকায় অর্থমন্ত্রীকে অভিনন্দন জানালেন সিডা প্রধান

বংলাদেশের সমষ্টিক অর্থনীতির ধারাবাহিক স্থিতিশীলতায় কানাডার আন্তজার্তিক উন্নয়ন সংস্থার (সিডা) প্রেসিডেন্ট পল থিবাল্ট বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2005, 05:09 PM

Updated : 26 Apr 2022, 05:28 PM

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের সাথে সাক্ষাতকালে সিডার প্রেসিডেন্ট বুধবার এ প্রশংসা করেন। গত বছর অর্থনীতিতে প্রবৃদ্ধির হার পাঁচ শতাংশ হওয়াকে তিনি দেশের অর্থনীতির জন্য ইতিবাচক দিক হিসেবে মনে করেন।

দারিদ্র্য দূরীকরন কৌশলপত্র সম্পর্কে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, বংলাদেশকে স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক উন্নয়ন কার্যক্রমে  দ্রুত পদক্ষেপ নিতে হবে। যদিও বাংলাদেশ এখনও দারিদ্য্র বিমোচন, শিশুদের অপুষ্টি ও নারী-পুরুষ অধিকারে সমতা আনয়নের ক্ষেত্রে অনেক পিছিয়ে রয়েছে।   

উন্নয়ন সাহায্যের দিক দিয়ে সিডা বাংলাদেশে চতুর্থ বৃহৎ দ্বিপাক্ষিক উন্নয়ন অংশীদারে পরিণত হয়েছে। বর্তমানে এই সংস্থাটি ১৫০ টি দেশে কাজ করছে।

দারিদ্র্য দুরীকরণে সিডা সামাজিক উন্ন্যন, প্রশাসন এবং বেসরকারি উন্নয়নে পৃষ্ঠপোষকতা করছে।