২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের গ্যাস খাতে সহযোগিতার জন্য বিডিসিএল’র সাথে গেইলের সমঝোতা স্মারক স্বাক্ষর

বাংলাদেশে গ্যাস সঞ্চালন, পাইপলাইন স্থাপন ও সরবরাহের জন্য ভারতীয় কোম্পানি গেইলের সাথে বাংলাদেশ বিজনেস ডেভেলপমেন্ট করপোরেশন লিমিটেড(বিডিসিএল) এর এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2005, 05:40 PM

Updated : 26 Apr 2022, 05:28 PM

সোমবার নয়াদিল্লিতে গেইলের পরিচালক (পরিকল্পনা) বিএস নেগিএবং বিডিসিএল’র গ্র“প সহসভাপতি একেএম রুহুল আমিন তাদের নিজ নিজ কোম্পানির পক্ষে এই স্মারকে স্বাক্ষর করেন। এসময় গেইলের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত ব্যানার্জি উপস্থিত ছিলেন।

স্মারক অনুযায়ী গেইল গ্যাস পাইপলাইন প্রকল্প স্থাপন,পরিচালনা এবং সরবরাহের কাজ তদারকি করবে। এছাড়াও বাংলাদেশ সরকার বা দেশের কোন অনুমোদিত এজেন্সি অন্য কোন দায়িত্বও অর্পন করতে পারবে।

বিডিসিএল তাদের এই  প্রকল্প বাস্তবায়ন করতে  রাষ্ট্রীয় অনুমোদনের জন্য যাবতীয় সাহায্য ও সহযোগিতা করবে।

গেইল এবং বিডিসিএল বাংলাদেশে যৌথ ভাবে সম্পদ আহরণ ও উৎপাদনের সম্ভবনা খতিয়ে দেখবে।

বিডিসিএল গেইলের কারিগরি সহায়তায় বাংলাদেশের বিভিন্ন বেসরকারি ও ব্যক্তি মালিকানাধীন কোম্পানিতে গ্যাস পরিবহন, সরবরাহ ও বিপননের মাধ্যমে ব্যবসা উন্নয়নের সুযোগ সৃষ্টির জন্য কাজ করবে।

বিডিসিএল ও গেইল বাংলাদেশ পেট্রেলিয়াম করপোরেশন ও তার অধীনস্থ কোম্পানিসহ  অন্যান্য কোম্পানিগুলোকে প্রাকৃতিক গ্যাসের পাইপলাইন নেটওয়ার্ক পরিকল্পনা উন্নয়ন ও কার্যকর করতে পরামর্শ সেবা দেয়ার প্রস্তাব রেখেছে।

বিডিসিএল বাংলাদেশে প্রকল্প ব্যবস্থপনা ও পরামর্শ সেবা , তেল  গ্যাস অহরণ ও উন্নয়ন, পেট্রোলিয়ামজাত দ্রব্যাদি আমদানি ও বিপনন, এলপিজি সংরক্ষণ, বোতলজাতকরন ও বিপননসহ বাংলাদেশের গ্যাস অবকাঠামো প্রকল্পের অন্যান্য কর্মকান্ড পরিচালনাকারী একটি প্রতিষ্ঠান।

গেইল প্রধানত প্রাকৃতিক গ্যাস কোম্পানি। তারা আহরণ, উৎপাদন, পরিবহন, প্রক্রিয়াজাতকরণ, সরবরাহ ও বিপননসহ গ্যাস সংক্রান্ত যাবতীয় কর্মকান্ড পরিচালনা করে। বর্তমানে গেইল পেট্রোকেমিক্যাল, এলপিজি পরিবহন এবং টেলিযোগাযোগ খাতেও কাজ করছে।