বিশ্বায়ন থেকে সুবিধা পেতে প্রতিযোগিদের সমপর্যায়ের দক্ষতা অর্জন করতে হবে
অর্থনৈতিক বিশ্বায়নের সুবিধা নিতে হলে দক্ষিণ এশিয়ার দেশগুলোকে বিশ্বায়নের খুটিনাটি বিষয়ে পরিষ্কার ধারণা থাকতে হবে বলে দেশের অর্থনীতিবিদরা এবং দক্ষিণ এশিয়ার সুশিল সমাজ একমত হয়েছেন।
বুধবার মহাখালি ব্র্যাক সেন্টারে ব্র্যাকের এডভোকেসি এণ্ড হিউম্যান রাইটস বিভাগের সহযোগিতায় প্যানোস সাউথ এশিয়া আয়োজিত ‘বিশ্বায়নের ওপর গোল টেবিল বৈঠক’ শীর্ষক বৈঠকে বক্তারা বলেন, উন্নয়নশীল দেশগুলোকে বিশ্বায়নের সুবিধা পেতে উন্নত দেশগুলোর সমপর্যায়ের দক্ষতা অর্জন করতে হবে।
অমর্ত্য সেনের মেয়ে অন্তরা দেব সেন সম্পাদিত ‘দ্য লিটল ম্যাগাজিন’ প্রত্রিকায় প্রকাশিত নোবেল বিজয়ী অমর্ত্য সেন ও অধ্যাপক রেহমান সোহবানের দুটি নিবন্ধ নিয়ে বৈঠকে আলোকপাত করা হয়।
এছাড়াও গুন্টার গ্রাস, মেঘনাদ দেশাই, আইরিন খান, রোমান গ্রিণ বার্গের নিবন্ধ ‘দ্য লিটল’ ম্যাগাজিনের ওই সংখ্যায় প্রকাশিত হয়।
আলোচনায় দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে বিশ্বায়নের প্রভাবের বিভিন্ন প্রেক্ষিত যেমন বিশ্ব বাণিজ্য সংস্থা ও এর রাজনীতি, বুদ্ধিবৃত্তিক সম্পত্তি অধিকার, শ্রম ও শ্রমিক শিল্প, সঙস্কৃতি, সম্প্রদায়, সমাজ, পরিচয় ও জাতীয়তাবাদ, গণস্বাস্থ্য, সংবাদ মাধ্যম, পরিবেশ, ইত্যাদি আঙ্গিকে পরীক্ষা নিরীক্ষা করা হয়।
অর্তনীতিবিদ সাজ্জাদ জহির মনে করেন, বাংলাদেশ বিশ্বায়নের সুবিধা নিতে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, চালকের আসনে থাকায় অন্যান্য দেশ সার্থকভাবে বিশ্বায়নের সুবিধা নিচ্ছে।
বিশ্বায়ন থেকে সুবিধা পেতে সমপর্যায়ের ক্ষেত্রে বাংলাদেশকে আরো ভালো প্রতিযোগী হয়ে উঠতে হবে বলে বক্তারা মত প্রকাশ করেন।
বৈঠকে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক বলেন, দেশের নীতিনির্ধারকদের অর্থনৈতিক বিশ্বায়নের প্রভাব সম্পর্কে আরো বেশি সচেতন হতে হবে।
তিনি বলেন, এটা নির্ভর করে নীতিনির্ধারকদের কৌশলের ওপর। বিশ্বায়নের সুবিধা নেওয়ার ক্ষেত্রে কিভাবে তারা তাদের নীতি ব্যবহার করবে সেটা সম্পূর্ন তাদের ওপরেই নির্ভর করে।
বৈঠকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক তোফায়েল আহমেদ বলেন, দেশের মানুষের কাছে বিশ্বায়ন এখনো আশ্চর্যের বিষয়। তাই বিশ্বায়ন থেকে বাংলাদেশ আদৌ কোনো সুফল পাচ্ছে না।
তিনি বলেন, বিশ্বায়ন বিভিন্ন দেশের মধ্যে বৈষম্য সৃষ্টি করে। শক্তিশালী দেশগুলোর তাদের অস্ত্র হিসেবে বিশ্বায়নকে ব্যবহার করছে।
অন্তরা সেন বলেন, বিশ্বায়ন থেকে সুবিধা পেতে দক্ষিণ এশিয়ার দেশগুলোকে বিশ্বায়নের ইতিবাচক ও নেতিবাচক দিকগুলো ভালোভাবে বুঝতে হবে।
ব্র্যাকের এডভোকেসি এণ্ড হিউম্যান রাইটস বিভাগের পরিচালক আফসান চৌধুরী বৈঠকে সঞ্চালকের দায়িত্ব পালন করেন। বৈঠকে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন আহমেদ স্বপন, সমর রায় এবং ড. শহিদুল আলম।
