ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের রিপোর্টে ক্রয় ও সংগ্রহ নীতিমালা প্রনয়ণের জন্য বাংলাদেশের প্রশংসা
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বিশ্বব্যাপী দূর্ণীতি রিপোর্ট ২০০৫- এ সরকারি ক্রয় ও সংগ্রহ নীতিমালা প্রনয়ণের জন্য বাংলাদেশের প্রশংসা করা হয়েছে।
গণখাতে ক্রয়ের বিষয়ে বলা হয়, পরিকল্পনা মন্ত্রণালয়ের নতুন ক্রয় নীতি স্বচ্ছতা ও জবাবদিহীতা নিশ্চিত করতে সহায়ক হবে। তবে সামরিক ব্যায়ের বিষয়টি নীতিমালার বাইরে থাকায় এর সমালোচনা করা হয়।
বিশ্ব দূর্নীতির এ রিপোর্টটি মূলত বিশ্বের দূর্নীতি পরিস্থিতি নিয়ে বিশেষজ্ঞদের বিভিন্ন নিবন্ধের সংকলন।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের রিপোর্টে বলা হয়, অর্থনীতির যে কোনও সেক্টরের তুলনায় নির্মাণ শিল্পে দূর্নীতি অনেক বেশি।
যুদ্ধোত্তর ইরাক পূনর্গঠনে ঋণ ও সাহায্য হিসাবে পাওয়া বিপুল পরিমাণ অর্থ ব্যায়ে স্বচ্ছতার নির্দিষ্ট কোনও কৌশল না থাকায় রিপোর্টে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।
রিপোর্টে বাংলাদেশ সম্পর্কে বলা হয়, পরিকল্পনা মন্ত্রণালয়ের নতুন ক্রয় নীতি স্বচ্ছতা ও জবাবদিহীতা নিশ্চিত করতে সহায়ক হবে। কিন্তু সামরিক ব্যায়সহ প্রতিরক্ষাখাত এর বাইরে রয়েছে, যা গ্রহণযোগ্য নয়।
বাংলাদেশের দূর্নীতি দমন কমিশন ব্যুরো সম্পর্কে বলা হয়, কমিশনকে দূর্নীতি তদন্তে ব্যাপক ক্ষমতা দেয়া হলেও পূর্ণমাত্রায় স্বাধীনতা দেয়া হয়নি।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের ৩১৬ পৃষ্ঠার রিপোর্টে বলা হয়, ইরাকে তেলের বিনিময়ে খাদ্য কেলেংকারি এবং বিভিন্ন আকর্ষণীয় চুক্তিতে মার্কিন সরকারের গোপনীয়তা, দুর্নীতি দমনে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভুমিকার ক্ষেত্রে বিশ্বাসযোগ্যতা হারিয়েছে।
রিপোর্টে বলা হয়, অনেক চুক্তিই মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান ক্ষমতাসীন রিপাবলিকানদের ঘনিষ্ঠ কোম্পানির সাথেই করা হয়েছে।
