১৭ মার্চ বঙ্গবন্ধুর ৮৬ তম জন্মদিন
বৃহস্পতিবার ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৮৬ তম জন্মদিন। আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন ‘জাতীয় শিশু দিবস’ হিসেবে যথাযোগ্য মর্যাদায় দিনটি উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
১৯২০ সালের ১৭ মার্চ বঙ্গবন্ধু টুঙ্গিপাড়ায় জন্ম গ্রহণ করেন।
আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কর্মসূচি যথাযথভাবে পালনের জন্যে দলের নেতা-কর্মী, সমর্থক-শুভানুধ্যায়ীসহ দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।
জাতীয় শিশু দিবস উপলক্ষে আওয়ামী লীগ ১৭ মার্চ ঢাকা ও টুঙ্গিপাড়াসহ দেশব্যাপী কর্মসূচি পালন করবে।
ঘোষিত অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে, সকাল ৬ টায় সারা দেশে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ৭ টায় ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ নিবেদন, বেলা ৩ টায় জাদুঘর প্রাঙ্গনে মিলাদ মাহফিল, আলোচনা সভা ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান।
এছাড়া আওয়ামী লীগের উদ্যোগে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজারে শ্রদ্ধা নিবেদন, মিলাদ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। আওয়ামী যুবলীগ আয়োজন করবে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের।
