২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের আমদানী ব্যয় উল্লেখযোগ্য হারে বেড়েছে

চলতি অর্থবছরের প্রথমার্ধে গত অর্থবছরের প্রথমার্ধের তুলনায় পুরোনো জাহাজ, চাল, গম ও সারের আমদানি বেড়েছে আকাশ ছোঁয়া হারে বেড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2005, 09:11 PM

Updated : 26 Apr 2022, 05:26 PM

বাংলাদেশ ব্যাংকের হিসেব অনুযায়ী ২০০৪-০৫ অর্থবছরের প্রথম সাত মাসে পুর্ববর্তী অর্থবছরের ওই সমযের তুলনায় মোট আমদানি ২৩.২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

পুরোনো জাহাজ আমদানিতে এবছর ব্যয় করা হয়েছে ২৩৬ দশমিক ২৬ মিলিয়ন মার্কিন ডলার যা ২০০৩-০৪ অর্থবছরের প্রথম সাত মাসে ছিলো ৩৫.৭৭ মিলিয়ন ডলার।

এ ব্যবধান চালের ক্ষেত্রে ১১২ দশমিক ৮৬ মিলিয়ন মার্কিন ডলার থেকে ২২৯ দশমিক ৬৬ মিলিয়ন মার্কিন ডলারে, গম ১৪৬ দশমিক ৩৩ থেকে ৩০৬ দশমিক ০৩ মিলিয়ন মার্কিন ডলারে এবং সার আমদানী ব্যয় ১৩৩ দশমিক ৪৪ মিলিয়ন মার্কিন ডলার থেকে বেড়ে ২৮৪ দশমিক ১৮ মিলিয়ন মার্কিন ডলারে দাঁড়ায়।

তবে ২০০৫ সালের জানুয়ারিতে ১২৩৬ দশমিক ৯৮ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের ঋণপত্র খোলা হয়েছে যা ২০০৪ সালের ডিসেম্বরের তুলনায় ১ দশমিক ৩৮ শতাংশ কম।

জুলাই ২০০৪ থেকে জানুয়ারি ২০০৫ পর্যন্ত খোলা ঋণপত্রের মোট মূল্য ছিলো ৮২২৩ দশমিক ৬৪ মিলিয়ন মার্কিন ডলার যার পরিমান ২০০৩-২০০৪ অর্থ বছরের একই সময়ে ছিলো ৬৬৭৫ দশমিক ২২ মার্কিন ডলার।