দেশের ২ কোটি ৮০ লাখ মানুষ পর্যাপ্ত খাদ্য পুষ্টি থেকে বঞ্চিত
দেশের প্রায় ২ কোটি ৮০ লাখ মানুষ প্রয়োজনীয় পুষ্টির জন্য পর্যাপ্ত খাদ্য পায় না। রোববার বিশেজ্ঞরা এ কথা বলেন।
নগরীতে আয়োজিত সেমিনারে ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইন্সটিটিউট (আইএফপিআরই) এর সিনিয়র ফেলো আখতার হামিদ তার মূল নিবন্ধে বলেন, খাবারের পরিমাণের চেয়ে খাবারের গুণগত নিুমান এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে জনসংখ্যার একটি বিরাট অংশ খাদ্য অনিশ্চয়তায় ভোগে।
সেমিনারের তৃতীয় সেশনে প্রধান অতিথির বক্তব্যে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ বলেন, দেশে প্রায় ৪৩ শতাংশ মানুষ প্রতিষ্ঠিত খাদ্য ভিত্তিক দারিদ্র সীমার নিচে বাস করে। অন্যদিকে এক তৃতীয়াংশ পরিবার চরম দারিদ্র ও অপুষ্টিতে ভোগে।
তিনি বলেন, দেশের মানুষের খাদ্য নিরাপত্তার জন্য পর্যাপ্ত খাবার এবং তার সদ্ব্যবহারের বিষয়টি বড় বাধা হলেও সরকার ভালনারেবল গ্র“প ডেভলপমেন্ট, ভালনারেবল গ্র“প ফিডিং, কাজের বিনিময়ে খাদ্য/টেষ্ট রিলিফ, অবৈতনিক সেবা এবং অন্যান্য রিলিফ কর্মসূচির মাধ্যমে সরকার গণ খাদ্য বিতরণ ব্যবস্থা চালু করেছে।
বাংলাদেশ ইন্সটিটিউট অব ডেভলপমেন্ট স্টাডিজ, বাংলাদেশ রাইস ফেডারেশন এবং ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইন্সটিটিউট নগরীর একটি হোটেলে যৌথভাবে বাংলাদেশের ক্ষুৃধা ও দারিদ্র হ্রাস করার কৌশলের ওপর একটি সেমিনার আয়োজন করে।
সেমিনারে সরকারের প্রতিনিধিরা, দাতা সংগঠন, বিভিন্ন এনজিও, দেশ ও বিদেশের বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান অংশ নেয়।
সেমিনারের তৃতীয় সেশনে আকতার হামিদ ‘খাদ্য ও পুষ্টি নিরাপত্তা : বাংলাদেশের জন্য করণীয়’ এর ওপর মূল প্রবন্ধ পাঠ করেন।
অন্যান্যের মধ্যে ব্রাকের নির্বাহি পরিচালক আব্দুল মুয়িদ চৌধুরী, খাদ্য মন্ত্রণালয়ের খাদ্য পরিকল্পনা ও মনিটরিং ইউনিটের পরিচালক নাসের ফরিদ, বাংলাদেশ ইন্সটিটিউট অব ডেভলপমেন্ট স্টাডিজের ড. সাজ্জাদ জহির বক্তব্য রাখেন।
