দাতারা মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস সম্পর্কিত অঙ্গিকার রাখতে ব্যর্থ
অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমান বলেন, দাতা গোষ্ঠি ২০১৫ সালের মধ্যে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস সম্পর্কিত তাদের অঙ্গিকার রাখতে ব্যর্থ হয়েছে ।
অর্থ মন্ত্রী আরও বলেন, দাতা গোষ্ঠি যদি মনে করেন তাদের স্বার্থ রক্ষা হচ্ছেনা তাহলে তারা তাদের ফান্ড ছাড়েন না।
নগরীর একটি হোটেলে যৌথভাবে আন্তর্জাতিক খাদ্য কৌশল গবেষণা প্রতিষ্ঠান, বাংলাদেশ উন্নয়ন সংস্থা এবং বাংলাদেশ রাইস ফাইন্ডেশন আয়োজিত ‘বাংলাদেশের খাদ্য নীতি:বিষয়সমুহ এবং প্রেক্ষিত’ শীর্ষক এক আন্তর্জাতিক সেমিনার উদ্বোধনকালে অর্থমন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী সেমিনারে বাংলাদেশের দরিদ্র জাতিকে উন্নয়নের জন্য সহযোগিতার অঙ্গীকার রক্ষা করার জন্য দাতা দেশগুলোর প্রতি আহবান জানান।
মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস অর্জনে দাতা সংস্থাগুলো ২০১৫ সালের যে লক্ষমাত্রা নির্ধারণ করেছিল তা তারা রক্ষা করবেন বলে মন্ত্রী আশা প্রকাশ করেন। তিনি কৃষিসামগ্রি উৎপাদন ও বাজারজাতকরণের মাধ্যমে অর্থনৈতিক অবকাঠামো উন্নয়নের জন্য অধিক পরিমানে বিনিয়োগের প্রতি গুরুত্ব আরোপ করেন।
সেমিনারে মন্ত্রী স্থানীয় গবেষকদের গবেষণা নিয়ে সমালোচনা করেন।
সাইফুর রহমান জানান, খাদ্য নিরাপত্তা শুধু খাদ্যের সহজলভ্যতাই নয় এটা একটি আয়ের উৎসও বটে। দেশের সামষ্ঠিক অর্থনীতি মজবুত করণের মাধ্যমে জনগনের আয় বৃদ্ধি হবে এবং অতঃপর তাদের ক্রয়ের ক্ষমতা বৃদ্ধি পাবে।
২০০০ সালের মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস ঘোষনা অনুযায়ি বর্তমান দারিদ্রের হার ২০১৫ সালের মধ্যে অর্ধেকে নামিয়ে আনা হবে। দাতারা তাদের জিডিপি’র দশমিক ৭ শতাংশ দিতে পারলে তারা তাদের লক্ষ্যে পৌছুতে পারবে।
নেদারল্যান্ড ও সুইডেনসহ বতমানে ইউরোপের পাচটি দেশ তাদের জিডিপি’র দশমিক ৭ শতাংশ গরিব দেশগুলোকে সহায়তা হিসাবে দিচ্ছে।
কিন্তু ফ্রান্স, ব্রটেন ও স্পেনসহ ইউরোপের আরও ছয়টি দেশ এব্যাপরে সম্প্রতি তাদের লক্ষমাত্রা নির্ধারণ করেছে।
