নেপালের সাথে বাণিজ্যে সোনা মসজিদ সীমান্ত খুলে দেয়ার দাবি
নেপালের একটি ব্যাবসায়ী প্রতিনিধি দল বাণিজ্যিক সুবিধর্থে সোনামসজিদ সীমান্ত চালু করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি দাবি জানিয়েছে।
নেপালের পূর্বাঞ্চলীয় মোরাং চেম্বার অব কমার্স এণ্ড ইণ্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট কিশোর কুমার প্রধানের নেতৃত্বে একটি বানিজ্যিক প্রতিনিধি দল বাণিজ্য মন্ত্রী আলতাফ হোসেনের সাথে এক বৈঠকে এ দাবি জানান।
বাণিজ্য মন্ত্রীর সাথে বৈঠকের পর কিশোর কুমার প্রধান সাংবাদিকদের বলেন, বাংলাবন্ধ সীমান্ত এখন আর কার্যকর নয়। তিনি আরও বলেন, বাংলাদেশ এবং ভারতের এই ইস্যুর সমাধানে একসাথে বসা প্রয়োজন।
প্রধান বলেন, দু’ প্রতিবেশী দেশের মধ্যে বানিজ্য সম্প্রসারনের ফলে শুধু ফুলবাড়িয়া সীমান্ত দিয়ে বাণিজ্য যথেষ্ঠ নয়। তিনি আরও বলেন, নেপাল বাংলাদেশ থেকে কাচা পাট আমদানি করতে আগ্রহী।
সোনা মসজিদ সীমান্ত চালু হলে বানিজ্য আরও বৃদ্ধি পাবে এবং নেপাল বাংলাদেশ থেকে আরও বেশি পণ্য আমদানি করবে বলে তিনি আশাবাদী।
সফররত নেপালি প্রতিনিধি দল দু’দেশের মধ্যে মুদ্রা বিনিময় ব্যাবস্থা আরও সহজতর করার আহ্বান জানান।
প্রধান সাংবাদিকদের বলেন, বাণিজ্যমন্ত্রী তাদের দাবির ব্যাপারে আশ্বস্ত করেছেন।
১৯৯৬-৯৭ সালের পর থেকে বাংলাদেশ এবং নেপালের মধ্যে বাণিজ্য সম্প্রসারিত হয়েছে। এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর তথ্য অনুযায়ী ২০০৩-০৪ অর্থবছরে বাংলাদেশ ০ দশমিক ৮৩ মিলিয়ন ডলার মূল্যের সমরিমাণ বিভিন্ন পণ্য রপ্তানি করে এবং ৪ দশমিক ১২ মিলিয়ন ডলার মূল্যের পণ্য আমদানি করে।
নেপাল বাংলাদেশে বস্ত্র, শাক সবজি, পশু খাদ্য রপ্তানি করে। অন্যদিকে বাংলাদেশ নেপালে টেকস্টাইল ফেব্রিকস, ঔষধ, ম্যালামাইন এবং প্ল্যাস্টিক সামগ্রী রপ্তানি করে।
