যুক্তরাষ্ট্রের বিভিন্ন কর্মসূচির লক্ষ্য হল বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের জবাবদিহিতা ও স্বচ্ছতা বৃদ্ধি করা: ডোনাল্ড ক্যাম্প
যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ এশিয়া বিষয়ক প্রিন্সিপ্যাল ডেপুটি অ্যাসিস্টেন্ট সেক্রেটারি ডোনাল্ড ক্যাম্প সোমবার বলেন, যুক্তরাষ্ট্রের বিভিন্ন কর্মসূচির লক্ষ্যই হচ্ছে দেশটির বিভিন্ন প্রতিষ্ঠানের জবাবদিহিতা এবং স্বচ্ছতা বৃদ্ধি করা
২০০৬ অর্থ বছরে দক্ষিণ এশিয়ায় বৈদেশিক অর্থ সহায়তার জন্য বুশ প্রশাসনের প্রস্তাব উপস্থাপন করে ক্যাম্প বলেন, আগামী কয়েক বছরে এই অঞ্চলটির স্থিতিশীল, সমৃদ্ধশালী ও গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্মাণে সহায়তা করতে যুক্তরাষ্ট্র তাৎপর্যপূর্ণ সুযোগ পাবে।
পাবলিক ডিপ্লে¬ামেসি এবং আঞ্চলিক কর্মসূচি সম্পর্কে ক্যাম্প বলেন শিক্ষা, কুটনীতি এবং উপার্জন সৃষ্টিতে ক্ষুদ্র, সৃষ্টিশীল, পরীক্ষামূলক এবং বহুদেশ ভিত্তিক প্রকল্পের মাধ্যমে চরমপন্থীদের মোকাবেলায় বিভিন্ন কর্মসূচির জন্য প্রশাসন ২৫ লাখ মিলিয়ন ডলারের আবেদন করছে।
