পে কমিশনের রিপোর্ট বাস্তবায়নের জন্য মন্ত্রী পরিষদ কমিটি গঠন করেছে
পে কমিশনের সুপারিশমালা বাস্তবায়নের জন্য মন্ত্রী পরিষদ সোমবার পাঁচ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছে। প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রী পরিষদের এক বৈঠকে এই কমিটি গঠন করা হয়।
সরকারি সূত্র জানায়, নব গঠিত কমিটি কমিশনের রিপোর্ট পরীক্ষা-নিরীক্ষার পর এক মাসের মধ্যে তাদের রিপোর্ট পেশ করবে।
মন্ত্রী পরিষদ সচিবের নেতৃত্বে অর্থ, প্রতিরক্ষা ও সংস্থাপন মন্ত্রনালয়ের সচিব এবং প্রধানমন্ত্রীর মূখ্য সচিবককে সদস্য করে এ কমিটি গঠন করা হয়।
পে কমিশন চলতি বছরের ২ ফেব্র“য়ারি তাদের রিপোর্ট জমা দেয়।
এর আগে ১৯৮৫, ১৯৯১ এবং ১৯৯৭ সালে পে কমিশন গঠন করা হয়েছিল। সংশ্লিষ্ট সূত্র জানায়, কোনও ক্ষেত্রেই সরকার কমিশনের সুপারিশমালার সঠিক বাস্তবায়ন করতে পারে নি।
মন্ত্রী পরিষদ সদস্য, মন্ত্রী, সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী, সচিব এবং অন্যান্য উচ্চ পদস্থ কর্মকর্তারা মন্ত্রী পরিষদের বৈঠকে উপস্থিত ছিলেন।
