২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেক এক্সপোতে রেকর্ড পরিমান ৩ বিলিয়ন ডলারের অর্ডার

রেকর্ড পরিমান তিন বিলিয়ন ডলারের অর্ডার পাওয়ার মধ্য দিয়ে শনিবার পাঁচদিনব্যাপী আন্তর্জাতিক গার্মেন্টস ও মেশিনারী প্রদর্শনী সম্পন্ন হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2005, 09:34 PM

Updated : 26 Apr 2022, 05:24 PM

মালয়েশিয়ার ইএস ইভেন্ট ম্যানেজমেন্ট এসডিএন, বিএইচডি এবং বাংলাদেশ টেক্সটাইল মিলস এ্যাসেশিয়েশন (বিটিএমএ) যৌথভাবে দ্বিতীয় আন্তর্জাতিক টেক্সটাইল ও গার্মেন্টস মেশিনারী প্রদর্শনী ২০০৫’র আয়োজন করে।

মেলার ইভেন্ট ম্যানেজার জুডি ওয়াং বলেন, প্রায় ১৮ হাজার উদ্যোক্তা ও এজেন্ট মেলা পরিদর্শন করেন।

জুডি বিডিনিউজকে বলেন, গার্মেন্টস ও পাওয়ার জেনারেশন মেশিনারীর প্রতি স্থানীয় উদ্যোক্তাদের আকর্ষণ বৃদ্ধি পেয়েছে। তিনি আরও বলেন, এই বিপুল পরিমান অর্ডার মেলা আয়োজকদে উৎসাহ জুগিয়েছে।