যন্ত্রাংশ মেলায় উদ্যেক্তাদের ভীড়
নগরীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুক্রবার ‘দ্বিতীয় ঢাকা আন্তর্জাতিক টেক্সটাইল এ্যণ্ড গার্মেন্ট মেশিনারি’ প্রদর্শনী মেলায় বিপুল সংখ্যক উদ্যোক্তা ভীড় জমায়।
মেলায় আগত উদ্যেক্তাদের মধ্যে অত্যন্ত উৎসাহ লক্ষ্য করা যায়। তারা জানায়, এ মেলা তাদের যন্ত্রাংশ নির্বাচনে ব্যাপক সহযোগিতা করবে। অন্যদিকে সংগঠকরা মেলাকে অত্যন্ত সফল মেলা আয়োজনের দাবি করছেন।
নারায়ণগঞ্জের নিটিং ব্যবসায়ী অসীম সাহা বলেন, এ ধরনের মেলা বিভিন্ন ধরনের নতুন যন্ত্র সম্পর্কে ধারণা দিয়ে আমাদের কারখানা স্থাপনে ব্যাপক সহযোগিতা করছে।
মেলার সংগঠকদের একজন বাংলাদেশ টেক্সটাইল মিলস এ্যসোসিয়েশনের (বিটিএমসি) উপ সচিব মনসুর আহমেদ বলেন, এবারের মেলা অত্যন্ত সফলভাবে শুরু হয়েছে।
পাঁচদিন ব্যাপী এ মেলায় বিদেশী প্রদর্শকরা টেক্সটাইল এবং গার্মেন্টে সংশ্লিষ্ট বিভিন্ন ধরনের মেশিনের সমাহার ঘটিয়েছেন। এসবের মধ্যে রয়েছে- বুনন ও প্যাকেজিং মেশিন, ক্যামিক্যাল ফাইবার মেশিন, প্রিপারেটরি মেশিন, ওয়েভিং মেশিন, সেলাই ও এমব্রয়ডারি মেশিন, নন ওভেন ফেব্রিক মেশিন এবং ডায়িং ও ব্লিচিং মেশিন।
শুধু গার্মেন্ট মেশিনারিই নয়, কারখানায় গ্যাস সরবরাহের জন্য বিশ্ববিখ্যাত বিভিন্ন গ্যাস কোম্পানিও তাদের সরঞ্জাম নিয়ে মেলায় হাজির হয়েছে।
বাংলাদেশের মতো দেশে যেখানে কারখানাগুলোতে বিদ্যুৎ ঘাটতি অত্যন্ত নিয়মিত ব্যাপার সেখানে এই মেলা আমাদের বাংলাদেশে বাণিজ্যসুযোগ করে দিয়েছে। জিই এনার্জির প্রধান মাইকেল ওয়াগনার বিডিনিউজের সাথে আলাপকালে এ কথা বলেন।
তিনি জানান, গত কয়েকদিনেই তার কোম্পানি ৬টি পণ্যের অর্ডার পেয়েছে এবং গত চার বছরে তার মোট ৪০ টি প্ল্যান্ট বিক্রি হয়েছে।
মেলায় যুক্তরাষ্ট্র, জার্মানি, সুইজার ল্যাণ্ড, ফ্রান্স, ইতালি, জাপান, কোরিয়া, সিঙ্গাপুর, চীন, ভারত, হংকং, তুরস্ক, যুক্তরাজ্য, স্পেন, বেলজিয়াম, কানাডা, তাইওয়ান এবং অস্ট্রিয়ার প্রদর্শকরা স্থানীয় উদ্যোক্তাদের কাছে তাদের পণ্য প্রদর্শন করছে।
মেলা ঘুরে দেখার পর স্থানীয় উদ্যোক্তারা তাদের পন্যের অর্ডার দিচ্ছেন।
বিশ্ববিখ্যাত গার্মেন্ট মেশিনারি ব্রাণ্ড-ব্রাদার, পেগাসাস, ফুকুহারা, ফংস, স্টল, ব্র“কনার, কার্ল মায়ার, সিস্টেম ক্যালটর, বাজার, ট্যাং ফং, সাইমেম এ মেলায় তাদের টেক্সটাইল ও গার্মেন্ট সংশ্লিষ্ট বিভিন্ন পণ্য প্রদর্শন করছে বলে সংগঠকরা জানান।
স্থানীয় উদ্যোক্তারা জানন, তাদের পছন্দের তালিকায় সর্বপ্রথমে রয়েছে নিটিং ও ডায়িং মেশিন। মেলায় বিভিন্ন ধরণের মেশিন প্রদর্শিত হচ্ছে যার ফলে নতুন মডেল খুঁজে নিতে আমাদের সুবিধা হবে।
