জাপান সরকার বাংলাদেশের ৩টি প্রকল্পে ২৫০ মিলিয়ন ডলার অর্থ সহায়তা দেবে
জাপান বাংলাদেশের তিনটি প্রকল্পে দুই বিলিয়ন ইয়েন বা ২৫০ মিলিয়ন ইউএস ডলার অর্থ সহায়তা দিতে যাচ্ছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, জাপানের বৈদেশিক সম্পর্ক বিষয়ক মন্ত্রী তারো আসো মঙ্গলবার পরাষ্ট্র মন্ত্রী এম মোরশেদ খানকে টেলিফোনে এ বিষয়ে সিদ্ধান্তের কথা জানান।
প্রকল্প তিনটি হলো ঢাকা-চট্টগ্রাম টেলিযোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, বন্দর নগরী চট্টগ্রামে পানি সরবরাহ ব্যবস্থা উন্নয়ন ও নতুন ট্রান্সমিশন লাইন স্থাপন।
জাপানী মন্ত্রী তারো আসো ৩ থেকে ৬ জানুয়ারি ভারত ও পাকিস্তান সফরে আসছেন বলে কূটনৈতিক সূত্র জানায়। এ সফর পর্যায়ক্রমে তার এশিয়া সফরের অংশ। তবে তিনি সে সময় বাংলাদেশে আসছেন না।
