২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের ওষুধ রপ্তানি ২৪০ গুণ বেড়েছে, চলতি বছর আরো বাড়বে

বাংলাদেশ থেকে ওষুধ রপ্তানির পরিমাণ আগের বছরগুলোর তুলনায় ২০০৪ সালে ২৪০ গুণ বেড়েছে। বর্তমান বছরে তা আরও বাড়বে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2005, 06:14 PM

Updated : 26 Apr 2022, 06:25 PM

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন শনিবার রাজধানীর হোটেল শেরাটনে জিসকা ফার্মাসিউটিক্যাল লিমিটেডের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা জানান।

তিনি বলেন, চলতি বছরে ৩০০ কোটি টাকার ওষুধ শ্রীলংকায় রপ্তানির জন্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রী বলেন, অবাধ বাণিজ্য চুক্তির ফলে ২০১৬ সাল পর্যন্ত বাংলাদেশ স্বল্পোন্নত দেশসমূহে ওষুধ রপ্তানির বিশেষ সুযোগ পাবে। এ সকল দেশের মধ্যে একমাত্র বাংলাদেশই তার অভ্যন্তরীণ চাহিদার শতকরা ৯৬ ভাগ পূরণ করে রপ্তানি করার সুযোগ পাচ্ছে।

বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির সভাপতি এসএম সফিউজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন-- স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা, বিএসএমইউ’র উপাচার্য অধ্যাপক এমএ হাদি, ওষুধ প্রশাসন পরিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. হাবিবুর রহমান, জিসকা ফার্মাসিউটিক্যাল--এর ব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলাম খান প্রমুখ।