২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডাব্লিওটিও’র চুক্তিতে টেক্সটাইল খাতকে আওতামুক্ত রাখা একটি সাফল্য: সাইফুর

ডাব্লিওটিও’র খসড়া চুক্তিতে বাংলাদেশের টেক্সটইল খাতকে শুল্কমুক্ত এবং কোটামুক্ত বাজারে প্রবেশ থেকে আওতামুক্ত রাখার বিষয়টিকে সাফল্য হিসেবে উল্লেখ করেছেন অর্থমন্ত্রী এম সাইফুর রহমান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2005, 10:18 PM

Updated : 26 Apr 2022, 06:24 PM

তিনি বুধবার বলেছেন, এতে হতাশার কিছু নেই।

বাংলাদেশের উদ্যোক্তারা ইতোমধ্যেই যথেষ্ট প্রতিযোগিতামূলক অবস্থান অর্জন করেছেন। আর এ কারণেই ভারত, পাকিস্তান এবং শ্রীলংকাসহ উন্নত ও উন্নংনশীল দেশগুলো বাংলাদেশের শুল্ক এবং কোটামুক্ত প্রবেশাধিকারের বিরোধিতা করেছে।

সাইফুর রহমান ইনস্টিউট অব চার্টার্ড অ্যাকাউন্টস অব বাংলাদেশ (আইসিএবি) আয়োজিত প্রকাশিত সেরা হিসাব ও প্রতিবেদনের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট এতে সভাপতিত্ব করেন।

অর্থমন্ত্রী আরো বলেন, বাংলাদেশ কারো মুখাপেক্ষি কিংবা তলাবিহীন দেশ নয়।

তিনি বলেন, দেশের উন্নয়ন অংশীদাররা দেশের রাজনীতিতে লাগাতার অস্থিরতা সত্ত্বেও বিভিন্ন খাতে এর দারুণ সাফল্যে প্রশংসা করেছেন।

এদিকে অর্থমন্ত্রী শুধু দেশের নেতিবাচক দিকগুলো তুলে ধরার অভিযোগ এনে গণমাধ্যমের সমালোচনা করেন এবং সবার আগে দেশের স্বার্থকে বড় করে দেখতে তাদের প্রতি আহ্বান জানান।

আইসিএবি প্রাইম ব্যাংককে দেশের ব্যাংকিং খাতে সেরা প্রতিষ্ঠান হিসেবে পুরস্কৃত করেছে।

এ বছরে ব্যাংকিং সেক্টরে সেরা হিসেবে আইসিএবি পুরস্কার পেয়েছে প্রাইম ব্যাংক, নন ব্যাংকিং সেক্টরে ইন্ডাস্ট্রিয়াল ডেভলপমেন্ট লিজিং কোম্পানি অব বাংলাদেশ (আইডিএলসি), বিওসি বাংলাদেশ লিমিটেড এবং ব্র্যাক।