২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডাব্লিউটিও সম্মেলনে দুর্বল নেতৃত্বের কারণে বাংলাদেশের অর্জন হতাশাজনক হয়েছে : সিপিডি

সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) অভিযোগ করেছে সরকারের দুর্বল রাজনৈতিক নেতৃত্ব ও সমঝোতা আলোচনার দক্ষতার অভাবে হংকংয়ে অনুষ্ঠিত বিশ্ব বাণিজ্য সংস্থার (ডাব্লিউটিও) সম্মেলনে স্বল্পোন্নত দেশগুলোর জন্য শুল্ক ও কোটামুক্ত সুবিধার অন্তর্ভূক্ত হতে বাংলাদেশ ব্যর্থ হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2005, 09:15 PM

Updated : 26 Apr 2022, 06:24 PM

“দুভাগ্যজনক, হংকংয়ে মন্ত্রী পরিষদের বৈঠকে আমরা আলোচনায় উপস্থিত হয়েছিলাম অদক্ষতাসম্পন্ন রাজনৈতিক নেতৃত্ব নিয়ে”, সিপিডি নির্বাহী পরিচালক ড. দেবপ্রিয় ভট্টাচার্য ডব্লিউটিও সম্মেলনে পরবর্তী সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

তিনি বলেন, ভারত মুড-৪ এর আওতায় তার পেশাজীবিদের সুবিধা প্রদান করতে সমর্থ হলেও বাংলাদেশ কম দক্ষতাসম্পন্ন শ্রমিকদের কোন সুবিধা অর্জন করতে না পারায় প্রত্যাশিত আশা বড় মাত্রায় হতাশায় পরিনত হয়েছে।

তিনি হংকং বৈঠক পরবর্তী আগামী বছরে ওয়াশিংটন ও জেনেভায় অনুষ্ঠিতব্য ফলোআপ বৈঠকে তিন শতাংশ শুল্কযুক্ত সাধারণ পণ্যের তালিকা তৈরি জন্য নতুন করে সমঝোতা দক্ষতা তৈরির ওপর গুরুত্ব আরোপ করেন।

হংকং সম্মেলনের ফলাফলের ওপর আয়োজিত সিপিডি সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ড. মোস্তাফিজুর রহমান, উত্তম কুমার দেব এবং ফাহমিদা খাতুন।

বিশ্ব বাণিজ্য সংস্থায় বৈঠক বাংলাদেশের পোশাক শিল্পকে শুল্কমুক্ত সুবিধার আওতার বাইরে রাখা হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশ আফ্রিকার তুলার ব্যাপারে সমর্থন করলেও আফ্রিকা বাংলাদেশের পোশক শিল্পের ক্ষেত্রে শুল্কমুক্ত সুবিধা দেওয়ার ক্ষেত্রে সমর্থন করেনি। এমন কি আমেরিকার বাইরে পাকিস্তান ও শ্রীলঙ্কা বাংলাদেশের বিরোধিতা করেছে।

তিনি শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতৃত্বকে দেশের স্বার্থ সংরক্ষণে বিশেষত পোশাক ও কিছু কৃষি পণ্যের ক্ষেত্রে শুল্কমুক্ত বাজার সুবিধা অর্জনের জন্য প্রচেষ্টা প্রহণের ওপর গুরুত্ব আরোপ করেন।