২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এএমসিএল(প্রাণ) এর ২৬ শতাংশ লভ্যাংশ ঘোষণা

এগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানী লি. (এএমসিএলÑপ্রাণ) তাদের শেয়ার হোল্ডারদের জন্য ২০০৪-- ০৫ অর্থবছরে ২৬ শতাংশ হারে লভ্যাংশ ঘোষণা করেছে। প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত এটিই কোম্পানির সর্বাধিক হারের লভ্যাংশ ঘোষণা। বুধবার গুলশান শুটিং ক্লাবে অনুষ্ঠিত কোম্পানির ২০ তম বার্ষিক সাধারণ সভায় এ ঘোষণা দেয়া হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2005, 06:45 PM

Updated : 26 Apr 2022, 06:24 PM

সভায় কোম্পানির বিপুল সংখ্যক শেয়ার হোল্ডার ছাড়াও , চেয়ারম্যান লে. কর্নেল মাহতাব উদ্দিন (অব.), ব্যাবস্থাপনা পরিচালক মেজর জেনারেল আমজাদ খান চৌধূরী (অব.)সহ কোম্পানির অনান্য উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

কোম্পানি সূত্র জানায়, এ অর্থবছরে বাজারে কঠিন প্রতিযোগিতা সত্ত্বেও কোম্পানির করপূর্ব মুনাফা অর্জিত হয় ৪ কোটি ২৫ লাখ টাকা এবং মোট বিক্রয়ের পরিমান উন্নীত হয়েছে ৮৮ কোটি ৮০ লাখ টাকায়। এ সময়ে নগদ সহায়তাসহ মোট রপ্তানির পরিমান ছিলো ২ কোটি ৫১ লাখ টাকা।