২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ ব্যাংকের রিভার্স রেপো নিলামে ৪টি দরপত্র গৃহীত

বাংলাদেশ ব্যাংকে মঙ্গলবার বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্যে রিভার্স রেপো নিলাম অনুষ্ঠিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2005, 07:20 PM

Updated : 26 Apr 2022, 06:24 PM

নিলামে একদিন মেয়াদী আট কোটি টাকার একটি, সাতদিন মেয়াদী ১০১ কোটি টাকার তিনটিসহ মোট ১০৯ কোটি টাকার চারটি দরপত্র জমা পড়ে এবং সবগুলোই গৃহীত হয়।

বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গৃহীত দরপত্রগুলোর বার্ষিক সুদের হার ছিল একদিন মেয়াদীর জন্যে শতকরা পাঁচ দশমিক ৫০ভাগ, সাত দিন মেয়াদীর জন্য শতকারা পাঁচ দশমিক ৭৫ ভাগ

অন্যদিকে একইদিনে বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্যে রেপো নিলাম অনুষ্ঠিত হয়। নিলামে একদিন মেয়াদী ১৩৭ কোটি টাকার ১টি দরপত্র জমা পড়ে, তবে তা গৃহীত হয়নি।