অর্থনৈতিক উন্নয়নে নেপাল বাংলাদেশ যৌথভাবে কাজ করবে
দ্বিপাক্ষিক অথনৈতিক উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ ও নেপাল যৌথ পরামর্শ কমিটি গঠনে সম্মত হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী এম মোর্শেদ খান ও নেপালের পররাষ্ট্র মন্ত্রী রমেশ নাথ পান্ডের মধ্যে সোমবার বৈঠক কালে এ সিদ্ধান্ত নেয়া হয়। ঢাকায় বিমসটেকের মন্ত্রী পর্যায়ের বৈঠকের অবসরে তারা এ বৈঠক করেন।
নেপাল ও বাংলাদেশ দক্ষিণ এশিয়ার দুটি ঘনিষ্ট প্রতিবেশী দেশ। নেপাল গত বছর বাংলাদেশ, ভারত মায়ানমার, শ্রীলংকা ও থাইল্যান্ডের অর্থনৈতিক সহযোগিতা বিষয়ক সংস্থা বিমসটেক এর পর্যবেক্ষক সদস্যপদ পেয়েছে।
