অর্থনীতি সচল করতে আরো গার্মেন্টস কারখানা স্থাপনে উদ্যোক্তাদের প্রতি বিজিএমইএ সভাপতির আহ্বান
দেশের অর্থনীতিকে সচল করতে উদ্যোক্তাদের প্রতি আরও বেশি পোশক শিল্প কারখানা স্থাপনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ গার্মেন্টস প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি টিপু মুন্সী।
সাভারের জামগড়ায় শনিবার রপ্তানিমুখী নিট ইন্ডাস্ট্রি এস সুহি ইন্ডাস্ট্রিয়াল পার্ক নিট কম্পোজিট ইউনিটের আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধনকালে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
বিজিএমইএ সভাপতি বলেন, আশঙ্কা করা হয়েছিল কোটা উঠে গেলে বাংলাদেশে পোশাক শিল্প কোনঢাসা হয়ে পড়বে। কিন্তু সকল আশঙ্কার অবসান ঘটিয়ে আমাদের পোশাক শিল্প খুবই ভালো করছে।
এস সুহি ইন্ডাস্ট্রিয়াল পার্ক লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ ড. দেওয়ান মো. সালাউদ্দিন।
অনুষ্ঠানের অন্যান্যের মধ্যে বিজিএমইএ’র প্যানেল সভাপতি এসএম ফজলুল হক, সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামান, অ্যাঞ্জেল টেক্সটাইল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. উলফ্রাম এঞ্জেল ও র্যাডিয়ান্স গ্র“পের পরিচালক বখতিয়ার আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।
এস সুহি ইন্ডাস্ট্রিয়াল পার্কের ৯৫ হাজার বর্গফুট জায়গার ওপর প্রতিষ্ঠা করা হয়েছে নিট কম্পোজিট ইউনিট। প্রতিদিন আট হাজার নিটওয়ার উৎপাদনে সক্ষম এ ইউনিট।
