মহিউদ্দিন সিএহই’র নতুন প্রেসিডেন্ট
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ এর নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এমকেএম মহিউদ্দিন। ২০০৬ সালে এ পদে দায়িত্ব পালন করবেন তিনি। সিএসই সূত্র বৃহস্পতিবার এ তথ্য জানায়।
গত বুধবার দশম বার্ষিক সাধারণ নির্বাচনে ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন একিউআই চৌধুরী, ফখর উদ্দিন আলী আহমেদ ও নাসির উদ্দিন আহমেদ চৌধুরী।
এর আগে ২০০৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত তিন বছর মেয়াদে এক্সচেঞ্জের পরিচালক হিসেবে নির্বাচিত হন মীর্জা সালমান ইস্পাহনী, এএসএম নাইম, একিউআই চৌধুরী ও আল মারুফ খান।
বার্ষিক সাধারণ সভায় ২০০৪ সালের বাৎসরিক হিসাব অনুমোদন করা হয় এবং রহমান হককে অডিটর হিসেবে পুনঃনিয়োগ দেওয়া হয়।
