এমজিএইচ দেশের প্রথম প্রতিষ্ঠান হিসেবে ভারত ও পাকিস্তানে ফ্রেইট ফরওয়ার্ডিং শুরু করেছে
সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সল্যুশনে প্রখ্যাত প্রতিষ্ঠান এমজিএইচ গ্র“প দেশের প্রথম কোম্পানি হিসেবে সম্প্রতি ভারত ও পাকিস্তানে তাদের ফ্রেইট ফরওয়ার্ডিং কার্যক্রম শুরু করেছে।
আন্তর্জাতিক বাণিজ্যের পণ্য পরিবহনের সেবা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি নতুন দিল্লী, মুম্বাই, চেন্নাই, ব্যঙ্গালোর এবং ত্রিপুরে ইতিমধ্যে ‘এমজিএইচ লজিস্টিক্স’ নামে কার্যক্রম শুরু করেছে। একইসাথে ‘ট্রান্সমেরিন পাকিস্তান’ নামে গ্র“পের আরেকটি প্রতিষ্ঠান পাকিস্তানে যাত্রা শুরু করেছে বলে প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে।
বাংলাদেশে বিশ্বমানের সেবায় সন্তুষ্ট হয়ে প্রতিষ্ঠানটি দ্বারা প্রতিনিধিত্বশীল বিশ্বের বড় বড় সাপ্লাই চেইন ম্যানেজম্যান্ট সল্যুশন কোম্পানিগুলো এমজিএইচ গ্র“পকে এ অঞ্চলে তাদের কার্যক্রম আরও প্রসারিত করার আহ্বান জানায়।
উল্লেখ্য, এমজিএইচ গ্র“প বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠান, যারা এই অঞ্চলে জাহাজে পণ্য পরিবহনের সেবা তথা ফ্রেইট ফরওয়ার্ডিং শুরু করে।
এমজিএইচ গ্র“পের ব্যবস্থাপনা পরিচালক আনিস আহমেদ বলেন, আঞ্চলিকভাবে এই সেবা সম্প্রসারণের উদ্যোগটি এমজিএইচ গ্র“পকে বিশ্বব্যাপী কার্যক্রম সম্প্রসারণ এবং বিশ্বের এ জাতীয় অন্যান্য বহুজাতিক প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিযোগিতা করে টিকে থাকতে সাহায্য করবে।
তিনি বলেন, ”আমরা বিশ্বমানের সেবা নিশ্চিত করতে প্রতিশ্র“তিবদ্ধ। আমাদের সেবাগ্রহীতাদের প্রশংসা বিশ্ববাজারে আমাদের সেবা সম্প্র্রসারণে আস্থা যুগিয়েছে। যে কারনে আমরা বিদেশে বাংলাদেশের একটি বহুজাতিক প্রতিষ্ঠান হিসেবে খ্যাতি অর্জন করতে পেরেছি।”
এদিকে প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, এমজিএইচ গ্রুপ ভবিষ্যতে বিশ্বের অন্যান্য অঞ্চলে তাদের কার্যক্রম সম্প্রসারণ করার পরিকল্পনা নিয়েছে।
এমজিএইচ গ্র“প বিশ্বের বিখ্যাত সাপ্লাই চেইন ম্যানেজম্যান্ট সল্যুশন ব্রান্ড পানালপিনা, বিরকার্ট, গ্লোবিসটিকস্, পোর্টলিংক এবং জিওডিস এর প্রতিনিধিত্ব করে। এই গ্র“প তার কয়েকটি প্রতিষ্ঠানের মাধ্যমে ফ্রেট ফরওয়ারডিং সেবাও প্রদান করে থাকে। প্রতিষ্ঠানগুলো হলো - আইটিএসএ - টোটাল বাংলাদেশ লিমিটেড, ইন্টিগ্রেটেড ট্রান্সপোর্টেশন সার্ভিস লিমিটেড, পেনিনসুলার শিপিং সার্ভিস লিমিটেড, ট্রান্সমেরিন লজিটিকস্ লিমিটেড, গ্লোবাল ফ্রেইট লিমিটেড এবং টোটাল ট্রান্সপোর্টেশন লিমিটেড।
সিএসএভি - নোরাসিয়া, সিএসসিএল, ইয়ং মিং লাইন, বালাজি, হিউব এবং অরিয়েন্ট এক্সপ্রেস লাইন হচ্ছে এমজিএইচ এর প্রধান ব্রান্ড শিপিং লাইন। এছাড়া প্রতিষ্ঠানটি তাদের অন্যান্য নৌ - পরিবহন বিভাগের মাধ্যমে কেয়ারফোর, মেট্রো, সিএন্ডএ, নরটন এবং রাল্ফ লরেন এর সার্বক্ষনিক সেবা প্রদান করে থাকে।
আর্ন্তজাতিক মানের সেবা প্রদান এবং ব্যবসায়ীদের আস্থা অর্জনের মাধ্যমে এমজিএইচ গ্র“প সমুদ্র পথে জাহাজে পণ্য রফতানির ক্ষেত্রে শতকরা ২০ ভাগ এবং আকাশ পথে শতকরা ১২ ভাগ বাজার দখল করে নিয়েছে। ৫৪৪টি পিসি টার্মিনাল এবং ৯০ হাজার শাখার মাধ্যমে এমজিএইচ গ্র“প সমগ্র দেশব্যাপী ৩৭২টি ট্রাভেল এজেন্টকে সেবা প্রদান করছে।
