চীন বাংলাদেশ থেকে হিমায়িত খাদ্য, চামড়া ও পাটজাত পণ্য এবং প্রাকৃতিক গ্যাস আমদানীতে আগ্রহী
চীনের সফররত ব্যবসায়ী প্রতিনিধিদল বাংলাদেশ থেকে হিমায়িত খাদ্য, চামড়া ও পাটজাত পণ্য এবং প্রাকৃতিক গ্যাসসহ বিবিধ পণ্য আমদানীর আগ্রহ প্রকাশ করেছেন।
তারা আশ্বাস দিয়েেেছন, বাংলাদেশ ও চীনের মধ্যে বিরাজমান বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে আরো অধিক হারে বাংলাদেশী পণ্য আমদানীর উদ্যোগ নেয়া হবে।
মঙ্গলবার চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) সদস্যদের সাথে চীনের এই বাণিজ্য ও বিনিয়োগ প্রতিনিধিদলের মতবিনিময় সভায় প্রতিনিধিদল নেতা এবং ইউনান প্রদেশের চেম্বার অব কমার্স--এর সভাপতি মি সু জেংজু এ আশ্বাস দেন।
সভায় দু’দেশের ব্যবসায়ী প্রতিনিধিরা চট্টগ্রাম এবং কুনমিং এর অবস্থানগত ভৌগলিক সাদৃশ্যের প্রসংগ উল্লেখ করে দু'দেশের মধ্যে সড়ক যোগাযোগ গড়ে তুলতে এই দুই নগরীর ব্যবসায়ী সমাজের ঐক্যবদ্ধ প্রয়াস প্রত্যাশা করেন।
চিটাগাং চেম্বার সভাপতি জনাব সাইফুজ্জামান চৌধুরী প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে ব্যাংকক চুক্তির ভিত্তিতে সম্প্রতি বাংলাদেশকে যে ৮৪টি পণ্যের শুল্কমুক্ত প্রবেশ সুবিধা দিয়েছে, তার আওতায় বিবিধ পণ্যের আমদানী বৃদ্ধির উদ্যোগ নিতে প্রতিনিধিদলকে আহ্বান জানান।
সিসিসিআই--এর সিনিয়র সহ--সভাপতি এসএম নুরুল হক ও সহ--সভাপতি জনাব এমএ লতিফ তাদের বক্তব্যে চট্টগ্রামে একটি স্বতন্ত্র চীনা ইপিজেড গড়ে তোলার আহ্বান জানান।
চীনা বাণিজ্য প্রতিনিধিদল দু’দিন চট্টগ্রামে অবস্থান করবেন। তারা আরামিট গ্র“প, পিএইচপি গ্র“প, চট্টগ্রাম বন্দর ও সমুদ্র থেকে আহরিত মৎস্যের উন্মুক্ত বাজারসহ নগরীর অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ স্থানগুলো পরিদর্শন করবেন।
সভায় উভয় চেম্বারের মধ্যে অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে একটি সমঝোতাস্মারক স্বাক্ষরিত হয়।
