স্থল বন্দর দিয়ে নিট সুতা আমদনির সুযোগের আশ্বাস দিলেন প্রাধানমন্ত্রী
নিট সুতা আমদনির জন্য অবিলম্বে স্থল বন্দর খুলে দেওয়ার আশ্বাস দিয়েছেন প্রাধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
প্রধামন্ত্রী মঙ্গলবার দ্বিতীয় বাংলাদেশ নিট প্রর্দশনী উদ্বোধনী অনুষ্ঠানে নিট রপ্তানিকারকদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে এ ঘোষণা দেন।
শুল্কমুক্ত ও জিএসপি সুবিধার উল্লেখ করে প্রধানমন্ত্রী নিট রপ্তানিকারকদের উদ্দেশ্য বলেন, আপানাদেরকে এইসব সুযোগ-সুবিধার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে।
বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ)’র আয়োজনে মঙ্গলবার তিনদিনব্যাপী দ্বিতীয় বাংলাদেশ নিট প্রর্দশনীর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অর্থমন্ত্রী এম সাইফুর রহমান, বাণিজ্য উপদেষ্টা বরকত উল্লাহ বুলু, বিকেএমইএ সভাপতি ফজলুল হক, সহসভাপতি হাবিবুর রহমান এবং মেলা কমিটির আহবায়ক জাহিদুল হক ভূইয়া।
তিনি বলেন, আমি আশা করি, বিকেএমইএ আয়োজিত এই প্রর্দশণী উৎপাদনকারী, রপ্তানিকারক, বিদেশী উদ্যোক্তা ও অংশগ্রহণকারীদের মধ্যে পারস্পরিক সমঝোতা ও ব্যবসায়িক বন্ধুত্ব জোরাদারে সুদূরপ্রসারী ভূমিকা রাখবে।
বিকেএমইএ সভাপতি ফজলুল হক সংগঠনের বিভিন্ন সমস্যা তুলে ধরলে প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জে বিকেএমইএ কার্যালয়ে সামনে ৫ কাঠা জমি হস্তান্তরের ব্যাপারেও আশ্বাস দেন।
ঢাকায় সদ্য সমাপ্ত সার্ক শীর্ষ বৈঠকে বাংলাদেশী পণ্যের বাজার সৃষ্টি ও সম্প্রসারণের কিছু অগ্রগতির উল্লেখ করে তিনি বলেন, আগামী বছরের শুরুতে ‘সাফটা’ কার্যকর হলে দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যে ব্যবসা বাণিজ্য বাড়বে।
এশিয়া উন্নয়ন ব্যাংক এবং বিশ্বব্যাংক প্রতিনিধিরা সম্প্রতি নিট সুতার জন্য স্থল বন্দর খুলে দেওয়ার অনুরোধের কথা উল্লেখ করেন।
অনুষ্ঠানে সাইফুর রহমান বলেন, বিশ্বায়ানের যুগে বেশিদিন সংরক্ষণ ব্যবস্থা কার্যকর করে শিল্প টিকিয়ে রাখা সম্ভব নয়।
বিকেএমইএ নেতাদের দাবীর প্রেক্ষিতে তিনি আগামী ঈদের আগেই বকেয়া নগদ সহায়তা ছাড় দেওয়া এবং নারায়ণগঞ্জ বিসিকের রাস্তা নির্মাণের আশ্বাস দিয়ে বলেন, আগামী অর্থবছর থেকে আর নগদ সহায়তা দেওয়া সম্ভব নয়।
তিনি বন্ডেড ওয়ারহাউজ ও সার্ক কিউমুলেশনের বিরোধীতা করে বলেন, এর মাধ্যমে ভারতীয় পণ্যের বাজার সুদৃঢ হবে।
বরকত উল্লাহ বুলু মার্কিন বাজারে শুল্কমুক্ত বাজার প্রবেশাধিকার সংক্রান্ত ইউএস টেড্র অ্যাক্ট ২০০৫ পাশের জন্য লবিস্ট নিয়োগের জন্য সরকারি আর্থিক সহায়তার প্রয়োজনীয়তার উল্লেখ করেন।
১৫০ বছরের ঐতিহ্যবাহী নিট শিল্পের উল্লেখ করে ফজলুল হক বলেন, নিট খাতের রপ্তানিকারকরা তাদের অর্জিত মুনাফা মাধ্যমে পশ্চাদ সংযোগ শিল্প গড়ে উঠেছে।
কোটামুক্ত পরিস্থিতিতে পোশাক রপ্তানিতে বিরূপ প্রভাবের বিরুদ্ধে তিনি বলেন, কোটামুক্ত প্রথম ছয় মাসে এ খাতে ২৬ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের মাধ্যমে আমরা ১৪২ কোটি ডলার রপ্তানি করেছি।
জিটিজেড, এসইডিএফ এবং ইউএনডিপি’র উল্লেখ করে তিনি বলেন, আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর সহায়তায় আমরা ইতোমধ্যে সোশ্যাল কমপ্লাায়ান্সসহ এ শিল্পের বিভিন্ন সমস্যা দূর করতে সমর্থ হয়েছি।
তিনি বলেন, আগামী তিন মাসের মধ্যে অ্যাপারাল গবেষণা কেন্দ্র গঠিত হচ্ছে এবং ইইউ ইতোমধ্যে প্রডাকশন ইমপ্রুভমেন্ট প্লান (পিআইপি)’র ব্যাপারে আর্থিক সহায়তা দিতে রাজী হয়েছে।
তিনি আগামী ঈদের আগেই ২০০ কোটি টাকার বকেয়া নগদ সহায়তা ছাড় দেওয়ার দাবি জানান।
প্রধানমন্ত্রী বিশ্ব বাণিজ্যে টিকে থাকতে হলে আধুনিক কলা কৌশলের রপ্ত করা, পণ্যের আন্তজার্তিক মান ও বিপনণ নিশ্চিতকরণ এবং প্রতিয়োগিতামূলক মনোভাব, ইতিবাচক ইমেজ ও প্রচার প্রচারণার দিকেও সবিশেষ নজর দেওয়ার ওপর গুরুত্ব আরোপ করেন।
প্রায় ৬৬টি দেশি-বিদেশি প্রতিষ্ঠান এ মেলায় অংশ নিচ্ছে। জার্মানের সরকারি প্রতিষ্ঠান জিটিজেড এ মেলার আয়োজনে সহায়তা প্রদান করছে। জামানি, যুক্তরাষ্ট্র, তুরস্ক, ব্রাজিলসহ বিভিন্ন দেশ থেকে বেশ কিছু ক্রেতা এ মেলার উদ্দেশ্যে ঢাকায় আসছে। ২০০২ সালের মার্চ মাস থেকে বেনাপোল স্থল বন্দর দিয়ে সুতা আমদনি নিষিদ্ধ করা হয়েছে।
