চীন বাংলাদেশী পণ্যের শুল্কমুক্ত আমদানির মেয়াদ আরও বাড়িয়েছে
চীন এশিয়া প্রশান্তমহাসাগরীয় বাণিজ্য চুক্তির আওতায় বাংলাদেশী পণ্যের শুল্কমুক্ত আমদানির মেয়াদ আরও ছয়মাস বাড়িয়েছে।
চীনা বাণিজ্য মন্ত্রণালয় বেইজিংয়ে বাংলাদেশ দূতাবাসকে জানিয়েছে, ২০০৬ সালের ১ জুলাই থেকে বিশেষ শুল্ক চুক্তি কার্যকর হওয়ার কথা থাকলেও বাংলাদেশী ৮৪টি পণ্যের শুল্কমুক্ত আমদানি ব্যবস্থা আরও ছয়মাস বহাল থাকবে।
পণ্যগুলোর মধ্যে রয়েছে-- তৈরি পোশাক, বয়নশিল্প, হিমায়িত খাদ্য, চামড়া, পাট ও পাটজাত পণ্য, সাবান, প্লাস্টিকের সামগ্রী, ফটো একসেসরিজ।
এ বিষয়ে চীনা কর্তৃপক্ষের পাঠানো নোটের প্রাপ্তি নিশ্চিত করে প্রতুত্তর পাঠিয়েছে বেইজিংয়ের বাংলাদেশ দূতাবাস। এর ভিত্তিতে দু’দেশের সরকারের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে।
