২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাফটার কারণে জন্যে বড় ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি বাংলাদেশ

ভারত থেকে প্রচুর পরিমাণে পণ্য আমদানিকারক বাংলাদেশ আগামী বছর থেকে কার্যকর হতে যাওয়া দক্ষিণ এশীয় মুক্ত বাণিজ্য চুক্তির (সাফটা) কারণে ব্যাপক আমদানি শুল্কের সমস্যায় পড়বে বলে আশংকা করা হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2005, 05:35 PM

Updated : 26 Apr 2022, 06:22 PM

রাষ্ট্র--নিয়ন্ত্রিত সোনালী ব্যাংকের চেয়ারম্যান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মাহবুব উল্লাহ বলেন, আমদানি শুল্কের ক্ষেত্রে লোকসানের কারণে সামনের বছরগুলোতে সাফটা বাংলাদেশের জন্যে বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।

তিনি বলেন, রাজস্ব প্রশাসনে ব্যাপক সংস্কার আনার ক্ষেত্রে সাফটা বাংলাদেশের ওপর বড় ধরনের চাপ তৈরি করবে। পরিবর্তিত অবস্থা মোকাবেলা করার জন্যে এক্ষেত্রে তিনি যথার্থ কৌশল নির্ধারণের সুপারিশ করেন।

রাজধানীতে রোববার বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত ‘ত্রয়োদশ সার্ক শীর্ষ সম্মেলন ও ভবিষ্যৎ কর্মপন্থা’ শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করতে গিয়ে ড. মাহবুব এ কথা বলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা রিয়াজ রহমান সার্ক সম্মেলনের রাজনৈতিক প্রেক্ষাপটের ওপর অপর একটি প্রবন্ধ উপস্থাপন করেন।

অন্যান্যের মধ্যে পররাষ্ট্র মন্ত্রী এম মোরশেদ খান, বিআইআইএসএস চেয়ারম্যান রাষ্ট্রদূত মুফলেহ আর ওসমানী এবং ভারপ্রাপ্ত মহাপরিচালক জেডআরএম আশরাফউদ্দিন সেমিনারে বক্তব্য রাখেন।

ড. মাহবুব উল্লাহ বলেন, দক্ষিণ এশিয়া, বিশেষ করে ভারতের সীমান্ত রাজ্যগুলোর বাজারে বড় ধরনের প্রবেশাধিকার পেলেই কেবল সাফটাকে বাংলাদেশের জন্যে লাভজনক বলে মনে হবে।

বড় ধরনের সম্ভাবনার কথা না বলে ড. মাহবুব উল্লাহ বলেন, সাফটার মাধ্যমে বাণিজ্যের ক্ষেত্রে কেবল বাধা অপসারণ করে দক্ষিণ এশিয়ার বাজারে বাংলাদেশ তার রপ্তানির পরিমাণ বৃদ্ধি করতে সক্ষম হবে না।

অর্থনীতিবিদ ড. মাহবুব বলেন, দক্ষিণ এশিয়ার বাজারে বাণিজ্য বাধা অপসারণের সুফল পেতে হলে পণ্য বিনিয়োগ--প্রসারণ ও পণ্য উৎপাদন সক্ষমতা অর্জনের ক্ষেত্রে বাংলাদেশকে অনেক দূর যেতে হবে।

২০০৬ সালের ১ জানুয়ারি থেকে সাফটা চুক্তি বাস্তবায়ন করতে ঢাকায় অনুষ্ঠিত ত্রয়োদশ সার্ক সম্মেলনে নেতৃবৃন্দ সম্মত হয়েছে। দক্ষিণ এশীয় অর্থনৈতিক ইউনিয়ন গড়ার সুযোগ সৃষ্টি করতে সার্ক সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে সাফটা চুক্তি স্বাক্ষর করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রী এম মোরশেদ খান বলেন, ‘জনগণের সার্ক’ প্রতিষ্ঠা করতে বাংলাদেশ সাধ্যমত চেষ্টা করবে। জাতীয় ও আঞ্চলিক ক্ষেত্রে দরিদ্র্য নিরসন সর্বোচ্চ অগ্রাধিকার পাবে বলে তিনি উল্লেখ করেন।

রিয়াজ রহমান বলেন, দ্বিপাক্ষিক সম্পর্ক অনেক সময় আঞ্চলিক সহযোগিতাকে ক্ষতিগ্রস্ত করতে পারে, এমন আশংকা থাকার পর ঢাকার শীর্ষ সম্মেলন একটি সহযোগিতামূলক পরিবেশ সৃষ্টি করতে সমর্থ হয়েছে।

চীন, জাপান ও ভারতের কূটনীতিকরা সেমিনারে উপস্থিত ছিলেন।