২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগামী মার্চে জার্মানিতে দেশের নিট পণ্যের একক মেলা হবে

আগামী বছরের মার্চ মাসে জার্মানিতে অনুষ্ঠিত হবে দেশের নিট পণ্যের একক মেলা। বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ) সূত্র এ তথ্য জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2005, 07:50 PM

Updated : 26 Apr 2022, 06:22 PM

সূত্র জানায়, জার্মানির অর্থনৈতিক সহযোগিতা এবং উন্নয়ন মন্ত্রণালয়ের বাস্তবায়ন এজেন্সি জিটিজে এ মেলা আয়োজনে সহায়তা করবে। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)’র হিসেব অনুযায়ী, দেশের একক বৃহত্তম নিট পণ্য রপ্তানিকারক জার্মানি গত অর্থবছরে আমদানি করে ৬৭ কোটি ডলার।

ইপিবি সূত্র জানায়, কোটামুক্ত সময়ে প্রথম সাত মাসে জার্মানিতে নিটওয়্যার রপ্তানি বৃদ্ধি পায় ১২ শতাংশ।

বিকেএমইএ সভাপতি ফজলুল হকের নেতৃত্বে  দু’সদস্যের প্রতিনিধি দল সপ্তাহব্যাপী জার্মানিতে প্রচারাযিান চালিয়ে দেশে ফিরে বিডিনিউজকে জানান, আমরা আগামী ১৩ থেকে ১৬ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠেয় নিট মেলার জন্য র্জামানির নিট ক্রেতাদের মধ্যে ব্যাপক সাড়া পেয়েছি।

তিনি বলেন, বাংলাদেশের নিট পণ্যেরে বড় ক্রেতা ’কারসটাড কুয়েল’ ইতোমধ্যে আমাদের আশ্বাস দিয়েছে আগামী বছরে তাদের আমদানি এ বছরের থেকে ৫০ শতাংশ বাড়াবে।

তিনি বলেন, ’বাসলার’ ও ‘ডিকে প্রো ফ্যাশন’ এই দুই জার্মান ক্রেতা আগামী ঢাকার মেলায় ক্রয়ের উদ্দেশ্য আসবে। এই দু’ক্রেতা এর আগে দেশ থেকে কোন নিট পণ্য ক্রয় করেনি।

বিকেএমইএ সভাপতি বলেন, আমরা জার্মান ১০ জন ক্রেতার কাছ থেকে ঢাকার মেলায় আসার প্রতিশ্র“তি পেয়েছি। একই সঙ্গে তুরস্ক এবং ব্রাজিলের ক্রেতারা মেলার উদ্দেশ্যে ঢাকায় আসছে।

তিনি আরো বলেন, মেলার জন্য প্রচারণা কার্যক্রমের আওতায় ২৬ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত জার্মানিতে বিভিন্ন বিশেষজ্ঞসহ ক্রেতা ও প্রস্তুতকারকদের সঙ্গে আলোচনা করেছি।

জার্মানিতে বিভিন্ন বৈঠকের অভিজ্ঞতা বিনিময় করতে গিয়ে বিকেএমইএ সভাপতি বিডিনিউজকে জানান, এমএফএ অবসানের প্রভাবে জার্মানিসহ বিভিন্ন ইউরোপীয় দেশগুলোর প্রস্তুতকারকরা ক্রেতায় পরিনত হচ্ছে।

ঢাকায় অনুষ্ঠেয় নিটওয়্যার মেলার জন্য জিটিজে জার্মানিতে মাসব্যাপি প্রচারণা চালিয়ে যাচ্ছে। বিকেএমইএ সভাপতিসহ প্রতিনিধিদল জিটিজে’র সহায়তায় জার্মানিতে এ প্রচারণা চালায়।