২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেক্সিমকোর সাথে যৌথ বিনিয়োগে আগ্রহী বৃহত্তম চীনা টেক্সটাইল গ্র“প

চীনের বৃহত্তম টেক্সটাইল প্রতিষ্ঠান চায়না ওয়ার্ল্ডবেষ্ট গ্র“প কোম্পানী বেক্সিমকো গ্র“পের সাথে টেক্সটাইল খাতে যৌথ বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2005, 06:10 PM

Updated : 26 Apr 2022, 06:22 PM

চীনা কোম্পানীর একটি প্রতিনিধিদল সম্প্রতি গাজীপুরের কাশিমপুরে অবস্থিত বেক্সিমকো ইন্ডাষ্ট্রিয়াল পার্কে বেক্সিমকো টেক্সটাইলস ফ্যাক্টরী পরিদর্শনকালে তাদের আগ্রহ প্রকাশ করে। ওয়ার্ল্ডবেষ্ট গ্র“প কোম্পানীর ভারত, পাকিস্তান ও বাংলাদেশ প্রতিনিধি আজমল কবীর এর নেতৃত্বাধীন দলটিকে স্বাগত জানান বেক্সিমকো টেক্সটাইলসের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ নাভেদ হুসেইন। প্রতিনিধি দলের অন্যান্য সদস্য হলেন চায়না ওয়ার্ল্ডবেষ্ট গ্র“পের প্রেসিডেন্টের প্রতিনিধি জিয়াং চেংজাং এবং সাংহাই সেইসেং ইন্টারন্যাশনাল কোম্পানীর ম্যানেজিং ডিরেক্টর লিউ জিযান এবং প্রধান নির্বাহী কর্মকর্তা চেং ঝেং হাউ।

বিশ্বখ্যাত ব্র্যান্ড ও রিটেইলারদের সরবরাহকারী ডিজাইন ও পণ্যের মান উন্নয়ন কেন্দ্র ছাড়াও প্রতিনিধি দলটি কোম্পানীটির স্পিনিং, উইভিং, ডাইং এবং স্টিচিং ইউনিট ঘুরে দেখেন। বেক্সিমকো টেক্সটাইলসের প্রধান নির্বাহী তাদের কর্মকান্ড সম্পর্কে অবহিত করেন। তারা উৎপাদন ব্যয় এবং লাভ নিয়েও আলোচনা করেন।

প্রতিনিধিবৃন্দ বেক্সিমকো পণ্যের গুণগতমান, কোম্পানীর কার্যক্রম এবং কারিগরী উৎকর্ষতার প্রশংসা করেন।