২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যাশ ক্রপস লি. ও তুলা উন্নয়ন বোর্ডের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

বেসরকারি প্রতিষ্ঠান ক্যাশ ক্রপস লি. এর ব্যবস্থাপনা পরিচালক রুহুল ইসলাম রিপন ও তুলা উন্নয়ন বোর্ড নির্বাহী পরিচালক মো. আবুল বাতেনের মধ্যে মঙ্গলবার বোর্ড কাযালয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2005, 08:00 PM

Updated : 26 Apr 2022, 06:21 PM

এ সমঝোতা স্মারকের মধ্য দিয়ে কোম্পানির দীর্ঘ মেয়াদী সম্বন্বিত তুলাচাষ, আধুনিক প্রক্রিয়াজতকরণ ও সুষ্ঠ বিপনন প্রকল্পের জন্য তুলা উন্নয়ন বোর্ড সহায়তা করবে।

বোর্ডের নির্বাহী পরিচালক আবুল বাতেন বলেন, তুলা উন্নয়ন বোর্ড প্রথমবারের মত বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে এ ধরনের চুক্তি স্বাক্ষর করেন।

বাংলাদেশ ব্যাংক ইএএফ ফান্ডের আওতায় এ প্রকল্পে সহায়তার ব্যাপারে আগামী সপ্তাহে সিদ্ধান্ত নিতে যাচ্ছে।

রুহুল ইসলাম রিপন বলেন, তুলা চাষীদের আমরা বিভিন্ন সহায়তার পাশপাশি সুদমুক্ত ঋণ প্রদান করব।

তিনি বলেন, এ বছরের তুলা চাষ মওসুম থেকে কার্যক্রম শুরু হবে।

সমঝোতা স্মারক স্বাক্ষরের সময়ে উপস্থিত ছিলেন তুলা উন্নয়ন বোর্ডের উপপরিচালক এমদাদুল হক, সিনিয়র মার্কেটিং কর্মকতা গোলাম রসুল এবং কোম্পানির পরিকল্পনা পরিচালক আফতাব আহমেদ সিদ্দিকি।