২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার আয়োজন প্রায় সম্পন্ন

আগামী ১০ ডিসেম্বরে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা উদ্ভোধনের জন্য সমস্ত আয়োজন সম্পন্ন হওয়ার পথে। ঢাকায় অনুষ্ঠেয়্য ত্রয়োদশ সার্ক সম্মেলনের কারনে এ বছরে আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রস্তুতিমূলক কার্যক্রম অনেক দেরীতে শুরু হয়। দু’ দফা মেলার প্রস্তুত্তি কার্যক্রম ব্যাহত হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2005, 07:34 PM

Updated : 26 Apr 2022, 06:21 PM

বাংলাদেশ রপ্তানি উন্নয়ন বুরোর কর্মকতা জানান, অন্য বছরের তুলনায় অনেক দেরীতে আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু হলেও এখন সকল প্রস্তুতি কার্যক্রম সমাপ্তির পথে।

তিনি বলেন, এবারের মেলার জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এবারে মেলায় ৫টি বিশেষ প্যাভিলিয়ন, ৯টি বড় প্রিমিয়ার প্যাভিলিয়ন, ৩৬টি প্যাভিলিয়ন, ১৪টি ছোট প্রিমিয়ার প্যাভিলিয়ন, ৩৪টি ছোট প্যাভিলিয়নসহ মোট ৪১৮টি প্যাভিলিয়ন ও স্টল থাকবে।    

বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানায়, দেশের সার্বিক পরিস্থিতির কারনে মেলা প্রাঙ্গনে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে। মেলার মাঠে বিশেষ নিরাপত্তার জন্য র‌্যাব মোতায়নের পাশাপাশি সিসিটিভিসহ আরো বিভিন্ন ধরনের নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে।

সূত্র জানায়, মেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ভিড় ও যানজট হ্রাসে অন্যান্য বছরের মত ভ্রাম্যমান আদালতও বসানো হবে। 

এদিকে বাণিজ্যমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী মঙ্গলবার সকালে আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে পরিদর্শন কালে প্রস্তুতিমূলক সার্বিক কর্মকান্ডে সন্তোষ প্রকাশ করেন।

ইপিবি সুত্র জানায়, এবারের মেলায় পাকিস্তান, চিন, ভারত, যুক্তরাষ্ট্র, ইতালি, মায়ানমার, অস্ট্রিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর ও দক্ষিণ কোরিয়াসহ ১১টি দেশ অংশ নিচ্ছে। তবে পাকিস্তান, চিন ও ভারত বড় আকারে অংশ নিচ্ছে। 

সূত্র জানায়, এবারে মেলায় প্রথমবারের মত মায়ানমার অংশ নিতে যাচ্ছে এবং বাংলাদেশের বিভিন্ন কোম্পানী ছোট-বড় মিলে মোট ৩৯৬টি প্যাভিলিয়ন ও স্টল থাকবে।    

প্রাধানমন্ত্রী খালেদা জিয়া আগামী ১০ ডিসেম্বরে বাণিজ্য মেলা উদ্বোধন করবেন। এবারে আন্তর্জাতিক বাণিজ্য সার্বিক তত্বাবধায়নের দ্বায়িত্বে ইপিবি।