২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চীনের সাথে ১,৫৫৫ মিলিয়ন ডলারের বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে চীনের সহায়তা চেয়েছে বাংলাদেশ

চীনের সাথে বাংলাদেশের ১,৫৫৫ মিলিয়ন ডলারের বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে দেশের রপ্তানি প্রক্রিয়া অঞ্চলে যৌথ উদ্যোগ বিনিয়োগ ও শিল্প স্থানান্তরে চীনের সহায়তা চেয়েছে বাংলাদেশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2005, 09:05 PM

Updated : 26 Apr 2022, 06:21 PM

চীনের নয় সদস্যের ক্রয় সম্পর্কিত একটি প্রতিনিধিদল রোববার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরীর (অব.) সাথে বৈঠককালে এ সহায়তা চাওয়া হয়।

মন্ত্রী প্রতিনিধিদলকে সাফটা, আপটা ও সার্কের অগ্রগতির একটি সংক্ষিপ্ত বিবরণ দিয়ে বলেন, বাংলাদেশ চীনের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে প্রচেষ্টা অব্যাহত রেখেছে।

চীন ইতোমধ্যে বাংলাদেশের ৮৩টি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার এবং এশিয়া প্রশান্তমহাসাগরীয় এলাকার বাণিজ্য চুক্তির আওতায় ৩৪ ধরনের পণ্যের শুল্ক সুবিধা দিতে সম্মত হয়েছে।

বৈঠকে বাণিজ্য উপদেষ্টা মো. বরকত উল্ল¬া বুলু, রপ্তানি উন্নয়ন বুরে‌্যার ভাইস চেয়ারম্যান মীর শাহাবুদ্দিন মোহাম্মদ, চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের এশিয়া বিষয়ক দপ্তরের পরিচালক দেং লিয়াং-এবং উভয় দেশের বাণিজ্যমন্ত্রণালয় ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

চীনের ক্রয় সম্পর্কিত প্রতিনিধিদলটি বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির উপায় খুঁজে দেখতে ঢাকা সফরে এসেছে।