দেশের রাজনৈতিক অস্থিরতা নিয়ে এডিবি’র হুশিয়ারি, সংলাপের আহ্বান
এশিয়ান ডেভলপমেন্ট ব্যাংক (এডিবি) রোববার দেশের অস্থির রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে সতর্ক করে দিয়ে তা সমাধানের জন্যে সকল রাজনৈতিক দলের প্রতি আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন।
নগরীতে সেপ্টেম্বর’ ২০০৫ এর কোর্য়ার্টার্লি ইকনোমিক আপডেট প্রকাশকালে এডিবি’র কান্ট্রি প্রতিনিধি হুয়া ডু বলেন, আমাদের দৃঢ় বিশ্বাস আছে সমগ্র জাতির কলাণ্যে রাজনৈতিক নেতৃবৃন্দ আলোচনার মাধ্যমে এই ইস্যুতে ঐক্যমতে পৌঁছতে সক্ষম হবেন।
তিনি বলেন, স্থীতিশীল গণতান্ত্রিক পরিবেশ ছাড়া কোনও দেশই অর্থনৈতিক উন্নতি অর্জন করতে পারবে না।
ব্যাংকের ঊর্দ্ধতন অর্থনীতিবিদ রেজাউল করিম খান সর্বশেষ পরিস্থিতি সংক্রান্ত বিস্তারিত তথ্য উপস্থাপন করেন।
হুয়া ডু বলেন, সন্ত্রাসবাদ একটি বৈশ্বিক প্রবণতা, যা পরিবর্তিত বিশ্ব পরিবেশে প্রতিফলিত হচ্ছে।
তিনি আরও বলেন, বিশ্ব ও দক্ষিণ এশীয় নেতৃবৃন্দ সন্ত্রাসবাদ মোকাবেলার আহ্বান জানিয়েছেন।
ত্রৈমাসিক রিপোর্টে বলা হয়, ২০০৫-০৬ অর্থবছরে বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি শতকরা ৬ শতাংশে উন্নিত হবে বলে আশা করা হচ্ছে। গত অর্থবছরে এই পরিমাণ ছিল ৫ দশমিক ৪ শতাংশ।
রিপোর্টে আারও বলা হয়, কাঁচামাল, যন্ত্রপাতি এবং পুঁজি সামগ্রী স্থীতিশীল আমদানি বৃদ্ধি এবং বেসরকারি খাতের ঋণ সম্প্রসারণের জন্যে ২০০৫-০৬ অর্থবছরেও শিল্প প্রবৃদ্ধির হার অব্যাহত থাকবে।
তবে কোটা পদ্ধতি উঠে যাওয়ায় দেশের গার্মেন্টস ও টেক্সটাইল খাতের চাপের কারণে রপ্তানী খাতে মধ্যম মানের প্রবৃদ্ধি অর্জিত হবে।
২০০৪-০৫ অর্থবছরে রপ্তানি বৃদ্ধি পেয়েছিল ১৪ শতাংশ। কিন্তু চলতি অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর মাসে নির্ধারিত সময়ে মাত্র ৪ দশমিক ৪ শতাংশ প্রবৃদ্ধি অর্জন সম্ভব হয়েছে।
