স্থল বন্দর দিয়ে সুতা আমদানির প্রতিবাদ করেছে বিটিএমএ
দেশীয় সুতা উৎপাদনকারীরা রোববার স্থল বন্দর ব্যবহার করে সুতা আমদানির প্রতিবাদ জানিয়েছে। তাদের মতে স্থল বন্দর দিয়ে সুতা আমদানির অনুমতি দেওয়া হলে দেশে চোরাচালান বৃদ্ধি পাবে এবং তা দেশের টেক্সটাইল খাতে নেতিবাচক প্রভাব ফেলবে।
বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) এর সভাপতি এমএ আওয়াল সমিতির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বলেন, আমরা স্থানীয় সুতা উৎপাদনকারীরা দেশর ৭৫ থেকে ৮৫ ভাগ সুতার চাহিদা মেটাতে সক্ষম। কিন্তু আমরা বুঝতে পারছিনা বিজিএমইএ এবং বিকেএমইএ কেন বার বার অবশিষ্ট সুতা বেনাপোল স্থল বন্দরের মাধ্যমে আমদানির দাবি করছে।
বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফেকচারার্স এন্ড এক্সপোটার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফেকচারার্স এন্ড এক্সপোটার্স এসোসিয়েশন (বিকিএমইএ) এর নিু মানের সুতা সরবরাহের অভিযোগ প্রত্যখ্যান করে বিটিএমএ সভাপতি বলেন, এই অভিযোগ অযৌক্তিক। বাংলাদেশের সুতার দাম ভারতের সুতার চেয়ে বেশি, তিনি এই অভিযোগও প্রত্যাখ্যান করেন।
তিনি বলেন, আমাদের সুতার মান নিু হলে তারা কিভাবে আমাদের মোট উৎপাদিত সুতার ৭৫ থেকে ৮৫ শতাংশ ব্যবহার করছে?
তিনি আরও বলেন, অক্টোবরে ২০, ২৪, ২৬ ও ৩০ কাউন্ট কার্ডেড সুতার দাম ছিল যথাক্রমে ২ দশমিক ২৫ ডলার, ২ দশমিক ৩৮ ডলার, ২ দশমিক ৩৭ ডলার এবং ২ দশমিক ৪০ ডলার। কিন্তু নভেম্বরে তা বেড়ে দাঁড়ায় যথাক্রমে ২ দশমিক ৩০ ডলার, ২ দশমিক ৪৯ ডলার, ২ দশমিক ৫৪ ডলার এবং ২ দশমিক ৫১ ডলার।
আন্তর্জাতিক বাজারে সুতার দাম বৃদ্ধি পাওয়ায় স্থানীয় বাজারেও সুতার দাম বেড়েছে, এই অভিযোগ প্রত্যাখ্যান করে তিনি বলেন, তারা (বিজিএমইএ এবং বিকেএমইএ) যতটা দাবি করছে ততটা দাম বাড়ে নি।
এম এ আওয়াল বলেন, স্থানীয় স্পিনিং মিলে ব্যবহৃত ৯৫ ভাগ তুলাই আমদানি করা। আন্তর্জাতিক বাজারে তুলার দাম বেড়ে যাওয়ায় উৎপাদিত সুতার দামও বৃদ্ধি পেয়েছে।
তবে তিনি আশা প্রকাশ করেন স্থানীয় উৎপাদনকারীরা খুব শিগগিরই দেশীয় গার্মেন্টস ও নিটওয়্যার খাতের ১০০ ভাগ চাহিদাপূরণে সক্ষম হবে।
বিটিএমইএ সভাপতি আরও বলেন, ভারতের চেয়ে আমাদের সুতার মান ও দাম অনেক উন্নত। কাজেই স্থানীয় বাজারে সুতার দাম বেশি এটা অযৌক্তিক দাবি।
স্থানীয় স্পিনাররা নির্ধারিত সময়ে সুতা সরবরাহ করতে ব্যর্থ হয়। বিশেষ করে আমদানির সময় এটা বেশি হয়ে থাকে। বিজিএমইএ’র এই অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, হাজার হাজার টন সুতা আমাদের মজুদ করা আছে। সুতরাং র্নিধারিত সময়ে আমরা সুতা সরবরাহ করতে পারি না এই অভিযোগ্য সত্য নয়।
স্থানীয় স্পিনিং মিল রক্ষায় ও চোরাচালান ঠেকাতে সরকার প্রায় তিন বছর আগে ভারত থেকে স্থল পথে সুতা আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।
এর আগে বিজিএমইএ ও বিকেএমইএ দেশীয় সুতার দাম বেশি এই অভিযোগে ভারত থেকে স্থল পথে সুতা আমাদানির দাবি জানায়।
সম্মেলনে অন্যান্যের মধ্যে বিটিএমএ ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, মোহাম্মদ জামালউদ্দিন, দিদার এ হোসেন, বিটিএমএ এর সাবেক চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল হাই সরকার, বিটিএমএ নির্বাহী কমিটির সদস্য মঞ্জুরুল হক, ইব্রাহিম রহমতউল্লাহ, আশরাফ হোসেন বাকাউল ও এমএ জাহের উপস্থিত ছিলেন।
