২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বর্ণের দাম বেড়েই চলেছে

দেশে সোনার দাম প্রতি সপ্তাহে পাঁচ শতাংশ করে এবং বছরে প্রায় ৩০০০ টাকা করে বেড়ে চলেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2005, 10:00 PM

Updated : 26 Apr 2022, 06:20 PM

বাংলাদেশ জুয়েলারি সমিতির সভাপতি এমএ ওয়াদুদ বলেন, এক সপ্তাহ আগেও ২২ ক্যারেট সোনার তোলা ছিল ১২ হাজার ৩০০ টাকা এবং ২১ ক্যারেট সোনার তোলা ছিল ১১ হাজার ৮০০ টাকা। কিন্তু সোমবার এর দাম হয়েছে যথাক্রমে ১২ হাজার ৯০০ ও ১২ হাজার ৩০০ টাকা।

স্থানীয় বাজারে সোনার দাম বৃদ্ধির কারণ হিসেবে বলা হচ্ছে, আন্তর্জাতিক বাজারে সোনার দাম বেড়েছে।

গত বছর অক্টোবরে ২২ ক্যারেট সোনার তোলা ছিল ১০ হাজার টাকা এবং ২১ ক্যারেট সোনার তোলা ছিল ৮ হাজার ৭০০ টাকা।

আন্তর্জাতিক বাজারে দেখা যায়, এশিয়ায় সোমবার সোনার দাম গত ১৮ বছরের মধ্যে সর্বোচ্চ ৪৯৮ মার্কিন ডলার বৃদ্ধি পেয়েছে। স্পট সোনার দাম আউন্স প্রতি বেড়েছে ৪৯৮ দশমিক ৩০ ডলার, যা ১৯৮৭ সালের ১৪ ডিসেম্বর থেকে এ পর্যন্ত সর্বোচ্চ।