সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়াতে ঢাকা স্টক এক্সচেঞ্জ’র বিনিয়োগ সচেতনতা কর্মসূচি গ্রহণ
পুঁজি বাজারে সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়াতে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) দেশের বিভিন্নস্থানে বিনিয়োগ সচেতনতা বৃদ্ধি কর্মসূচি আয়াজন করবে।
ডিএসই’র প্রধান নির্বাহী কর্মকর্তা সালাহ উদ্দিন আহমেদ খান বলেন, আগামী মাসের ১২ তারিখ থেকে সচেতনতা কর্মসূচি শুরু হবে এবং এই কর্মসূচি অব্যাহত থাকবে।
তিনি বলেন, ডিএসই এক্ষেত্রে চট্টগ্রাম, কুমিল্লা ও রাজশাহীতে প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করবে। এছাড়াও রংপুর ও খুলনাতেও এই কর্মসূচি পরিচালনা করা হবে। তবে ওই সমস্ত এলাকায় ডিএসই’র নিজস্ব প্রতিনিধি বা ব্রোকার না থাকায় এ ধরণের কর্মসূচির আয়োজন কঠিন হবে।
তিনি বলেন, বিনিয়োগকারিরা যাতে বাজার প্রক্রিয়ায় অংশ গ্রহণ করতে পারে তাই প্রশিক্ষণকালে বিনিয়োগকারীদের পুঁজি বাজার সম্পর্কিত নীতিমালা সম্পর্কে ধারণা দেয়া হবে। এ সময়ে কিভাবে শেয়ার মূল্য নির্ধারিত হয়, শেয়ার ক্রয়-বিক্রয়ের সময় কোন জিনিসগুলো গুরুত্বপূর্ণ এ সকল ইস্যুর ব্যাপারে তাদের ধারণা দেয়া হবে।
সালাহ উদ্দিন বলেন, ভবিষ্যতে বিনিয়োগকারীরা যাতে বিচার বিবেচনার মাধ্যমে তাদের সিদ্ধান্ত নিতে পারে সে লক্ষ্যে এই প্রশিক্ষণ কর্মসূচির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
তিনি আরও বলেন, প্রতি জেলার স্থানীয় মানুষের অংশগ্রহণের লক্ষ্যে আমরা কাজ করে যাব। এই কর্মসূচির গুরুত্বপূর্ণ লক্ষ্য হচ্ছে স্থানীয় মিডিয়ার অংশগ্রহণ নিশ্চিত করা। ব্যাপারটি শেয়ার মার্কেটে বিনিয়োগকারী মানুষের মাঝে আত্মবিশ্বাস সৃষ্টিতে সহায়ক হবে।
দ্য বনিক বাংলাদেশ সিকিউরিটিজ লি., দ্য ইকুয়িটি পার্টনার্স সিকিউরিটিজ লি. এবং দ্য গ্লোব সিকিউরিটিজ লি. এই কর্মসূচির সহযোগী আয়োজনকারী হিসেবে কাজ করবে।
