২৭ নভেম্বর শুরু হচ্ছে বিএএসআইএস জব ফেয়ার
দেশের সর্ববৃহৎ তথ্য যোগাযোগ প্রযুক্তি সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়ার অ্যান্ড ইনফরমেশন সার্ভিস (বিএএসআইএস) চাকুরি প্রার্থীদের জন্য একটি জব ফেয়ারের আয়োজন করেছে।
সূত্র জানায়, প্রায় ৩০টি প্রতিষ্ঠান এ জব ফেয়ারের মাধ্যমে তাদের জনবল নিয়োগ করবেন।
পাঁচ দিনব্যাপী আয়োজিত বিএএসআইএস সফটএক্সপো মেলা ২৭ নভেম্বর থেকে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হচ্ছে।
দেশের বৃহৎতম জব পোর্টাল বিডিজবস ডটকম এই মেলার পৃষ্ঠপোষকতা করছে।
বিডিজবস ডটকমের প্রধান নির্বাহী কর্মকর্তা একেএম ফাহিম মাশরুর বুধবার বিডিনিউজকে বলেন, তথ্যপ্রযুক্তির সংশ্লিষ্টরা এ মেলার মাধ্যমে তাদের চাকুরি খুঁজে নিতে পারবেন।
বিডিজবস ডটকম সফটএক্সপো প্যাভিলিয়নে মেলার তৃতীয় দিন পর্যন্ত চাকুরি প্রত্যাশীদের কাছ থেকে জীবনবৃত্তান্ত সংগ্রহ করবে।
তিনি বলেন মেলা চলাকালে স্বল্পসংখ্যক চাকুরি প্রার্থীর সাক্ষাৎকার গ্রহণ করা হবে।
