একনেকে ৯ হাজার কোটি টাকা ব্যয়ে ৪৫ টি প্রকল্প অনুমোদিত
জাতীয় অর্থনীতি পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ২০০৫-০৬ অর্থবছরে নয় হাজার কোটি টাকা প্রকল্প ব্যয়ে ৪৫ টি প্রকল্প অনুমোদন করে।
অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান বিএনপির সংসদ সদস্য শহীদউদ্দিন চৌধুরী এ্যানির এক প্রশ্নের জবাবে সোমবার জাতীয় সংসদে এ তথ্য জানান।
মোট প্রকল্পের মধ্যে প্রায় ৪ হাজার কোটি টাকার মোট ২৩ টি সংশোধিত প্রকল্প এবং বাকি ২২ টি নতুন প্রকল্প গ্রহণ করা হয়।
