নতুন বিজিএমইএ সভাপতি বিটিএমএ’র সঙ্গে মতপার্থক্য হ্রাসের উদ্যোগ নেবেন
বাংলাদেশ গার্মেন্টস প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) নতুন সভাপতি টিপু মুন্সী সার্ক কিউমুলেশন নিয়ে বিটিএমএ’র সঙ্গে মতপার্থক্য হ্রাসের উদ্যোগ নেবেন। বর্তমান নির্বাহী কমিটির নতুন তিন সহ-সভাপতি দায়িত্ব গ্রহনে পর বিজিএমইএ সভাপতি সোমবার বিডিনিউজকে একথা বলেন।
নতুন সভাপতি বলেন, বিটিএমএ এখনও প্রস্তুত করে না এমন পণ্যের ক্ষেত্রে সার্ক কিউমুলেশন কোন বিরোধ থাকতে পারে না। সার্ক কিউমুলেশনের মাধ্যমে গার্মেন্টস শিল্পের ইইউ’র জিএসপি সুবিধা অধিক পরিমানে অর্জন করা সম্ভব।
টিপু মুন্সী বলেন, আমরা সকল বিদেশী ক্রেতার জন্য একক কমপ্লাইন স্ট্যান্ডার্ড প্রনয়ণ করতে চাই। যদিও এখন বিভিন্ন বিদেশী গার্মেন্টস ক্রেতারা তাদের পণ্যের জন্য বিভিন্ন ধরনের কমপ্লাইন দাবী করেন।
এ বছরের ফেব্র“য়ারিতে বিজিএমইএ’র তিন গ্র“পের নির্বাচনী সমঝোতা অনুসারে দ্বিতীয় সহসভাপতি আবদুল সালাম মোর্শেদ, সহসভাপতি শহিদুল হক শিকদার লিটু এবং সহসভাপতি (ফাইনান্স) শাহাদাত হোসেন সোমবার বোর্ড মিটিংয়ে দায়িত্ব গ্রহন করেন।
নতুন সভাপতি টিপু মুন্সী এবং প্রথম সহ-সভাপতি এসএম আবু তায়ুব গত ১৭ নভেম্বর দায়িত্ব গ্রহন করেন।
নতুন সভাপতি বলেন, সভাপতি হিসেবে আমার প্রথম দায়িত্ব হলো শুল্কমুক্ত মার্কিন বাজারে প্রবেশ অধিকার সম্পন্ন ট্রেড অ্যাক্ট ২০০৫ বিল সংক্রান্ত চলমান কর্মকান্ডকে এগিয়ে নেয়া।
সাম্প্রতিক শ্রমিক বিরোধের উল্লেখ করে তিনি বলেন, তৃতীয় পক্ষ থেকে গার্মেন্টস শিল্প শ্রমিকদের মধ্যে বিরোধ সৃষ্টিতে উসকানি দেওয়া হয়।
তিন গ্র“পের নির্বাচনী সমঝোতা অনুসারে প্রতি আটমাস পর সভাপতিসহ কয়েকটি পদের দায়িত্ব পরিবর্তন হবে।
