২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাট, বাঁশ ও বস্ত্র খাতে জাপান বাংলাদেশে বিনিয়োগ করতে চায়

বাংলাদেশের পাট, বাঁশ ও বস্ত্র খাতে জাপান বিনিয়োগ করতে আগ্রহী। এ লক্ষ্যে জাপান-বাংলাদেশ গ্রুপের আমন্ত্রণে জাপানের সিনেটর (এমপি) ম্যাসেকা তানিয়া বাংলাদেশ সফরে এসেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2005, 06:25 PM

Updated : 26 Apr 2022, 06:18 PM

সফরকালে সিনেটর তানিয়া মন্ত্রণালয়ে বস্ত্র ও পাটমন্ত্রী শাহজাহান সিরাজ ও বাণিজ্যমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর সাথে সাক্ষাৎ করবেন। সাক্ষাৎকালে তিনি উৎপাদিত আধুনিক পণ্যের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন। এছাড়া তিনি বেশ কয়েকটি টেক্সটাইল জোনের মালিকদের সাথেও সাক্ষাৎ করবেন।

জাপান বাংলাদেশ গ্রুপের চেয়ারম্যান সেলিম প্রধান এ প্রসঙ্গে বলেন, জাপানের কয়েটয়া শহরে বস্ত্র ও পাট শিল্প পণ্যের চাহিদা পূরণের লক্ষ্যে সিনেটর তানিয়ার এ সফর। বাংলাদেশ থেকে দক্ষ শ্রমিক ও কাঁচামাল কিভাবে নেওয়া যায় এবং পাট, বাঁশ ও বস্ত্র খাতে বিনিয়োগের জন্যে ভূমি, শ্রম, মূলধন, আনুষাঙ্গিক খরচ বিষয়ে ধারণা নিতে ম্যাসেকা বাংলাদেশ সফরে এসেছেন।