২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে মোবাইল ফোন ব্যবসায় আগ্রহী ধাবি গ্রুপ ও উমনিয়া

দেশের ষষ্ঠ মোবাইল ফোন অপারেটর হওয়ার জন্যে মাত্র দু’টি আন্তর্জাতিক মোবাইল ফোন কোম্পানি আবুধাবী গ্রুপের ওয়ারিদ টেলিকম ইন্টারন্যাশনাল ও জর্ডানের উমনিয়া টেলিকম দরপত্র দাখিল করছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2005, 09:44 PM

Updated : 26 Apr 2022, 06:18 PM

বাংলাদেশের টেলিযোগাযোগ খাতে আবুধাবী গ্রুপ বিনিয়োগের আগ্রহ প্রকাশ করায় বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) দরপত্র আহ্বান করে। বৃহস্পতিবার ছিল এ দরপত্র দাখিলের শেষদিন।

লাইসেন্স প্রদানের ব্যাপারে এ দু’টি কোম্পানির দরপত্র মূল্যায়ন করার জন্যে শিগগিরই একটি মূল্যায়ন কমিটি গঠন করা হবে বলে বিটিআরসি সূত্র জানায়।