বিজিএমইএ সভাপতির দায়িত্ব নিলেন টিপু মুন্সী
শিল্পপতি টিপু মুন্সী বুধবার বাংলাদেশ গার্মেন্টস প্রস্তুতকারক এবং রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন।
সিপাল গামেন্টস লি. এর ব্যবস্থাপনা পরিচালক টিপু মুন্সী নির্বাচনী সমঝোতায় একই সভাপতি পদে আট মাস করে ক্ষমতা ভাগাভাগির হিসেব অনুযায়ী দ্বিতীয়তম সভাপতি।
মোহাম্মদী গ্রুপের আনিসুল হকের পর সভাপতি পদে আট মাসের জন্য দায়িত্ব নেন টিপু মুন্সী। টিপু মুন্সীর দায়িত্ব পালনের পর নতুন সভাপতি হবেন এসএম ফজলুল হক।
বিজিএমইএ’র কনফারেন্স রুমে অনুষ্ঠিত ২০০৫-০৭ সালের তৃতীয় বোর্ড মিটিং চলাকালে তিনি বুধবার সন্ধ্যায় সকল কার্য নির্বাহী সদস্যদের উপস্থিতিতে আনিসুল হকের কাছ থেকে দায়িত্ব নেন। সদ্য সাবেক সভাপতি আনিসুল হকের সভাপতিত্বে বোর্ড মিটিং অনুষ্ঠিত হয়।
