২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেসরকারী খাতে উন্নয়ন গবেষণাপত্র তৈরিতে প্রথম আন্তর্জাতিক প্রতিযোগিতা ঘোষণা

ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশন ও লন্ডন ভিত্তিক ফিনান্সিয়াল টাইমস যৌথভাবে প্রথম আন্তর্জাতিক বেসরকারি খাত গবেষণাপত্র প্রতিযোগিতা ২০০৫-০৬ আয়োজন করেছে। বিশ্ব্যাংকের এক তথ্যবিবরণীতে এ কথা বলা হয়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2005, 09:01 PM

Updated : 26 Apr 2022, 06:17 PM

উন্নয়নে ব্যবসার ভূমিকা প্রসঙ্গে সেরা ভাবনা অনুসন্ধানের উদ্দেশ্যে ব্যবসায় উন্নয়ন: বেসরকারি খাত উন্নয়নের কৌশল শীর্ষক এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

বিবরণীতে জানা যায়, প্রতিযোগিতায় অংশগ্রহণকারিদের বেসরকারি খাত উন্নয়নের লক্ষ্যে বৈশ্বিক লক্ষ্যে বৈশ্বিক দৃষ্টিভঙ্গি ও আলোচনা এবং একই সঙ্গে অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে নতুন ভাবনা ও বিশ্লেষণ বিষয়ক গবেষণাপত্র উপস্থাপন করতে বলা হয়েছে।

প্রতিযোগিতায় সেরা গবেষণাপত্রের জন্যে ছয়টি পুরস্কারের মোট ৫৫ হাজার মার্কিন ডলার দেয়া হবে। প্রথম পুরস্কার থাকবে ৩-০ হাজার মার্কিন ডলার সমপরিমাণ স্বর্ণ পদক। প্রতিটি ১৫ হাজার ডলার মুল্যের সমপরিমাণ দ্বিতীয় পুরস্কার থাকবে রৌপ্য পদক এবং তৃতীয় পুরস্কার হিসেবে থাকবে ১০ হাজার মার্কিন ডলার সমপরিমাণের ব্রোঞ্জ পদক।

প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হবে আগামী বছরের বিশ্বব্যাংক ও আইএমএফ’র বার্ষিক সভায়।

আগামী বছরের ৩০ জুনের মধ্যে প্রতিযোগিদেরকে তাদের গবেষণাপত্র জমা দিতে হবে।

প্রতিযোগিতায় অংশ গ্রহণের নিয়মাবলী জানা যাবে www.ifc.org/competition এই ঠিকানায়।