২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিউইয়র্কে দু’দিনব্যাপী বাংলাদেশী নিটওয়্যার মেলা মঙ্গলবার শুরু

যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি বাড়ানোর লক্ষ্যে মঙ্গলবার নিউইয়র্ক সিটির হোটেল পেনসিলভানিয়ায় শুরু হচ্ছে দু’দিনব্যাপী প্রথম একক বাংলাদেশ নিটওয়্যার মেলা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2005, 06:58 PM

Updated : 26 Apr 2022, 06:17 PM

ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রথম সারির মার্কিন ক্রেতাদের উপস্থিতিতে বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা বরকত উল্লাহ বুলু মেলার উদ্বোধন করেন।

সাউথ এশিয়া এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট ফ্যাসিলিটির (এসইডিএফ) সহায়তায় বাংলাদেশ নিটওয়্যার উৎপাদক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ) প্রথমবারের মতো যৌথ এই মেলার আয়োজন করে।

বিকেএমইএ’র অধীনে কমপক্ষে ৪৫টি প্রতিষ্ঠান এই মেলার মাধ্যমে টি শার্ট, পলো শার্ট, সোয়েটারসহ অন্যান্য নিট পণ্য প্রদর্শন করবে। মেলায় প্রায় পাঁচ হাজার ক্রেতা সমাগম হবে বলে আশা করা হচ্ছে।

বিকেএমইএ সভাপতি ফজলুল হকের নেতৃত্বে মেলায় অংশ নিতে ইতোমধ্যেই ৮০ সদস্যের প্রতিনিধি দল ঢাকা ত্যাগ করেছে।

গত অর্থবছরে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের নিট রপ্তানির পরিমাণ ছিল ৪০২ মিলিয়ন মার্কিন ডলার, যা দেশের সমগিক নিটওয়্যার রপ্তানির ১৪ শতাংশ। অন্যদিকে কোটামুক্ত বাজারে প্রথম ছয়মাসে এ খাতে প্রবৃদ্ধির পরিমাণ ছিল ১১৬ শতাংশ।