সদস্য দেশগুলোর মধ্যে ট্রানজিট সুবিধার ওপর সার্ক ঘোষণায় গুরুত্বারোপ
ত্রয়োদশ সার্ক শীর্ষ সম্মেলনের সমাপনী দিনে রোববার নেতৃবৃন্দ সংশ্লিষ্ট দেশসমূহের মধ্যে পারস্পারিক সমঝোতার ভিত্তিতে ট্রানজিট সুবিধাসহ বাণিজ্য খাতে বিভিন্ন সুযোগসুবিধা নিশ্চিত করার ব্যপারে ঐক্যমত্যে পৌঁছেছেন।
ঢাকা ঘোষণায় বলা হয়, সম্মেলনে আন্তঃআঞ্চলিক বাণিজ্য ও অন্যান্য অভিন্ন কর্মসূচির ত্বরান্বিত করতে ট্রানজিট সুবিধার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
সার্ক নেতৃবৃন্দ এ ব্যাপারে ভারতের প্রস্তাবের ওপর গুরুত্ব দেন।
এর আগে ভারতীয় প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং উদ্বোধনী অধিবেশনে সকল দক্ষিণ এশীয় দেশের প্রতি পারস্পারিক সহযোগিতার ব্যাপারে সম্মত হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, তৃতীয় দেশের সঙ্গে ট্রানজিট সুবিধা শুধুমাত্র দুই দেশের মধ্যেই সংযোগ সৃষ্টি করবে না, বরং উপসাগরীয়, মধ্য ও দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যান্য দেশের সঙ্গেও কার্যকর সংযোগ সৃষ্টি করবে। দক্ষিণ এশিয়ার সকল দেশের সঙ্গে সীমান্ত সম্পর্কের দেশ ভারত এ ব্যাপারে আগ্রহী।
নেতৃবৃন্দ নিয়োগকৃত এয়ারলাইনসের মাধ্যমে দৈনিক এয়ার সার্ভিস সুবিধা সম্পর্কিত ভারতের প্রস্তাব খতিয়ে দেখতে সম্মতি প্রকাশ করেন।
এছাড়াও নেতৃবৃন্দ সদস্য দেশগুলোর মধ্যে নিয়মিত বিমান যোগাযোগ স্থাপনে ভারতের প্রস্তাবে পরীক্ষা নিরীক্ষা করে দেখার ব্যাপারে সম্মত হন।
এছাড়াও তারা অনুমোদিত এয়ারলাইনসের জন্যে পঞ্চম স্বাধীনতা অধিকারের প্রস্তাব বিবেচেনা করতে সম্মত হয়েছেন।
