২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাণিজ্য, বিনিয়োগ সম্প্রসারণে ৪টি চুক্তি স্বাক্ষর করবে সার্ক রাষ্ট্রগুলো

আন্তঃআঞ্চলিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে সার্ক সদস্য রাষ্ট্রগুলো রোববার বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ সংক্রান্ত চারটি চুক্তি স্বাক্ষর করবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2005, 06:15 PM

Updated : 26 Apr 2022, 06:17 PM

বাংলাদেশ সরকারের এক উর্ধ্বতন কর্মকর্তা শনিবার একথা জানান। তিনি বলেন, চুক্তিগুলো ইতোমধ্যেই চূড়ান্ত করা হয়েছে এবং রোববার এগুলো স্বাক্ষরিত হবে।

এ চার চুক্তি স্বাক্ষরিত হলে সার্ক সদস্য রাষ্ট্রের মধ্যকার বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত অনেক জটিলতা দূর হবে।

ওই কর্মকর্তা বলেন, চুক্তিগুলোর মধ্যে রয়েছে, কাস্টমস সহযোগিতা জোরদারকরণ, দ্বিগুণ কর প্রদান এড়ানো, বিনিয়োগ প্রতিরক্ষা এবং বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে একটি সার্ক সালিশি পরিষদ গঠন।

সার্কই বিশ্বের একমাত্র আঞ্চলিক জোট, যেটি সামাজিক-সাংস্কৃতিক বিনিময় ও অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে কার্যকর কোনও পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। এর ফলে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে ব্যবধান বৃদ্ধি পাচ্ছে।

সার্ক সদস্য রাষ্ট্রগুলোর মধ্যকার বাণিজ্য বিশ্বে মোট বাণিজ্যের চার শতাংশেরও কম এবং বিনিয়োগের পরিমাণ বিশ্বে মোট বিনিয়োগের মাত্র এক শতাংশ।