২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সার্ক দারিদ্র্য বিমোচন দশক ঘোষণায় খালেদা জিয়ার প্রস্তাব

প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শনিবার আগামী ২০০৬ থেকে ২০১৫ পর্যন্ত সময়কে সার্ক দারিদ্র্য বিমোচন দশক ঘোষণার প্রস্তাব রেখেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2005, 04:07 PM

Updated : 26 Apr 2022, 06:17 PM

বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সার্ক শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বেগম জিয়া এ প্রস্তাব রাখেন।

তিনি সার্কের অধীনে দারিদ্র্য বিমোচন তহবিল গঠনের কথা উল্লেখ করেন। ২০০৬ সালের প্রথম তিনমাসের মধ্যেই এ তহবিল পরিচালনার ব্যাপারে সার্ক দেশের অর্থ ও পরিকল্পনামন্ত্রীদের বৈঠকের আহ্বান জানান তিনি।

এছাড়া প্রধানমন্ত্রী তার বক্তব্যে এ অঞ্চলের দারিদ্র্য দূরীকরণে সহযোগিতা প্রদানের লক্ষ্যে একটি স্বাধীন দক্ষিণ এশীয় দারিদ্র বিমোচন কমিশন গঠনের ওপরও গুরুত্ব আরোপ করেন।

দারিদ্র্য বিমোচনে সহযোগিতা প্রদানের লক্ষে সার্ক সেক্রেটারিয়েটকে সহায়তাকল্পে একটি কমিশন গঠনেরও প্রস্তাব রাখেন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

গত ১১ নভেম্বর সার্ক মন্ত্রিপরিষদ ৩০০ কোটি টাকার দারিদ্র্য বিমোচন তহবিলের (পিএএফ) অনুমোদন প্রদান করে।